ভিয়েনা ০৩:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে ইরানের বুশেহর প্রদেশে কয়েকটি বিস্ফোরণের শব্দ জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান ঝালকাঠিতে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

গ্রাহকদের লোভ কমাতে প্রচারণার নির্দেশ হাইকোর্টের

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৪৭:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৯ সেপ্টেম্বর ২০২১
  • ৭৭ সময় দেখুন

ঢাকা: ই-কমার্সের নামে প্রতিনিয়ত প্রতারিত হওয়ায় গ্রাহকদের লোভ কমাতে জনস্বার্থে প্রচারণা চালাতে পরামর্শ দিয়েছেন হাইকোর্ট।

রবিবার ফোনালাপে আঁড়িপাতা বন্ধে রিটের এক শুনানিতে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মুস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ পরামর্শ দেন।

পরে আইনজীবী শিশির মনির সাংবাদিকদের বলেন, আঁড়িপাতা ও ফোনালাপ ফাঁসের ঘটনায় রিটের শুনানিতে আদালত স্বপ্রণোদিত হয়ে এসব কথা বলেন। তিনি জানান, দেশের মানুষ প্রতারণার শিকার হচ্ছেন বেশকিছু ই-কমার্স মার্কেট থেকে। ইভ্যালি ও ই-অরেঞ্জ নিয়ে কথা উঠলে আদালত জনগণকে সচেতন হওয়ার পরামর্শ দেন।

এদিকে, অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন বলেছেন, ই-কমার্স জনপ্রিয় মাধ্যম। কিছু অসাধু ব্যক্তির কারণে নষ্ট হচ্ছে। তিনি বলেন, এটি নিয়ে আইন তৈরি করতে হবে, নীতিমালা থাকতে হবে। প্রকিষ্ঠানগুলোর কাছ থেকে সিকিউরিটি নিতে হবে বাংলাদেশ ব্যাংককে, কেউ অভিযোগ করলে যেন ক্ষতিপূরণ পেতে পারে।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

গ্রাহকদের লোভ কমাতে প্রচারণার নির্দেশ হাইকোর্টের

আপডেটের সময় ০৭:৪৭:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৯ সেপ্টেম্বর ২০২১