ভিয়েনা ০২:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে ইরানের বুশেহর প্রদেশে কয়েকটি বিস্ফোরণের শব্দ জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান ঝালকাঠিতে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী মাভাবিপ্রবিতে সিনিয়রকে মারধরের ঘটনায় শিক্ষার্থীদের সংঘর্ষ ও ভাঙচুর, সহকারী প্রক্টরসহ আহত ১০

নেছারাবাদে পিতা হত্যার দায়ে পুত্র গ্রেফতার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:৪৪:৩১ অপরাহ্ন, শনিবার, ২৮ অগাস্ট ২০২১
  • ৬৩ সময় দেখুন

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের নেছারাবাদে পিতাকে কোদাল দিয়ে পিটিয়ে হত্যার দায়ে পুত্র মো.রাজ্জাক আকন (৩৮) কে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২৮ আগস্ট) দুপুরে তাকে উপজেলার কুড়িয়ানা এলাকা থেকে গ্রেফতার করা হয়।

এর আগে গত  বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুরে পিতাকে কোদাল দিয়ে পিটিয়ে আহত করে পুত্র। একই দিন সন্ধ্যায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। আর এ ঘটনাটি ঘটেছে উপজেলার আটঘর কুড়িয়ানা ইউনিয়নের দক্ষিন মাহমুদকাঠি গ্রামের আকন বাড়িতে।

স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার দুপুরে পিতার কাছে মাদক ক্রয়ের জন্য টাকা চায় মাদকাসক্ত ছেলে রাজ্জাক। এ সময় পিতা টাকা না দিলে ছেলে ঘরে থাকা কোদাল দিয়ে পিতার মাথায় আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় পরিবারের অন্যান্য সদস্যরা তাকে উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসাপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়।

নেছারাবাদ থানার অফিসার ইন চার্জ (ওসি) আবির মো. হোসেন জানান, পিতাকে হত্যার দায়ে হওয়া মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

লাহেল মাহমুদ/ইবিটাইমস/আরএন

জনপ্রিয়

বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নেছারাবাদে পিতা হত্যার দায়ে পুত্র গ্রেফতার

আপডেটের সময় ০৩:৪৪:৩১ অপরাহ্ন, শনিবার, ২৮ অগাস্ট ২০২১