ভিয়েনা ০৮:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে ইরানের বুশেহর প্রদেশে কয়েকটি বিস্ফোরণের শব্দ জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান ঝালকাঠিতে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

কাউখালীতে কনে দেখতে গিয়ে জরিমানায় ছেলেপক্ষ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৪৮:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জুলাই ২০২১
  • ৬৬ সময় দেখুন

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের কাউখালীতে ছেলের বিয়ের জন্য কনে দেখতে গিয়ে জরিমানা দিলেন ছলেমান হাওলাদার সহ ৭ জনে।

জানা গেছে, শুক্রবার দুপুরে উপজেলার চিরাপাড়া পাড়সাতুরিয়া ইউনিয়নের ডুমঝুড়ি গ্রামের ছলেমান হাওলাদারের ছেলে নুর ইসলাম (২৪) কে বিয়ে দেওয়ার জন্য পিতা সহ আরো ৬ জনে উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের হোগলা বেতকা গ্রামে কন্যা দেখতে যাচ্ছিলেন। এ সময় প্রথমে লকডাউন অমান্য করে ঘর থেকে বের হওয়ার দায়ে কাউখালী লঞ্চঘাট এলাকা থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মাৎ খালেদা খাতুন রেখা তাদের ৫ শত টাকা জরিমানা করে বাড়ি চলে যেতে বলেন। কিন্তু তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশ অমান্য করে অন্য একটি ট্রলারে করে আবারও কনে দেখতে যাচ্ছিলেন। এমন সময় নির্বাহী কর্মকর্তা তাদের ৭ জনের প্রত্যেককে এক হাজার টাকা করে মোট সাত হাজার টাকা জরিমান করে বাড়িতে ফেরৎ পাঠান।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মাৎ খালেদা খাতুন রেখা জানান, লকডাউনের আদেশ অমান্য করে বাড়ি থেকে বের হওয়া ও স্বাস্থ্য বিধি
না মানায় তাদের জরিমানা করা হয়।

এ ছাড়া একই দিন উপজেলার বিভিন্ন স্থানে স্বাস্থ্যবিধি ও লকডাউনের আদেশ অমান্য করার দায়ে ৩৭ জনকে আরো ১০ হাজার টাকা জরিমান করা হয়। শুক্রবার মোট ৪২ টি মামলায় ১৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

লাহেল মাহমুদ/ইবিটাইমস/আরএন

জনপ্রিয়

পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

কাউখালীতে কনে দেখতে গিয়ে জরিমানায় ছেলেপক্ষ

আপডেটের সময় ০২:৪৮:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জুলাই ২০২১