ভিয়েনা ০৮:০৭ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার

দেশে আজ রেকর্ডসংখ্যক ২৩০ জনের মৃত্যু : নতুন আক্রান্ত ১১,৮৭৪

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৩৯:০৫ অপরাহ্ন, রবিবার, ১১ জুলাই ২০২১
  • ৬৮ সময় দেখুন

ঢাকা: দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ ২৩০ জন মারা গেছেন। গতকালের চেয়ে আজ ৪৫ জন বেশি মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ৪১৯ জনে। এদিকে আজ নতুন আক্রান্ত ১১ হাজার ৮৭৪ জন। আজ মৃতদের মধ্যে পুরুষ ১৩৩ ও নারী ৯৭ জন। করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৬১ শতাংশ।

রবিবার স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

মৃতদের মধ্যে ঢাকা বিভাগে দ্বিতীয় সর্বোচ্চ ৫৬ জন, চট্টগ্রাম বিভাগে ৩৯ জন, রাজশাহী বিভাগে ২৬ জন, খুলনা বিভাগে সর্বোচ্চ ৬৬ জন, বরিশাল ও সিলেট বিভাগে ৮ জন করে, রংপুর বিভাগে ২২ জন এবং ময়মনসিংহ বিভাগে ৫ জন রয়েছেন। এদের মধ্যে ১৬৯ জন সরকারি, ৪২ জন বেসরকারি হাসপাতালে এবং ১৯ জন বাসায় মারা গেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে  বলা হয়, গত ২৪ ঘন্টায় ৪০ হাজার ১৫ জনের নমুনা পরীক্ষায় ১১ হাজার ৮৭৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। দেশে গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২৯ দশমিক ৬৭ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে এ পর্যন্ত মোট ৬৯ লাখ ৭১ হাজার ১৬৭ জনের নমুনা পরীক্ষায় ১০ লাখ ২১ হাজার ১৮৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৪ দশমিক ৬৫ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৬ হাজার ৩৬২ জন। গতকাল সুস্থ হয়েছিলেন ৫ হাজার ৭৫৫ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৫ দশমিক ৬৪ শতাংশ।

ডেস্ক/ইবিটাইমস/আরএন

জনপ্রিয়

খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

দেশে আজ রেকর্ডসংখ্যক ২৩০ জনের মৃত্যু : নতুন আক্রান্ত ১১,৮৭৪

আপডেটের সময় ০৬:৩৯:০৫ অপরাহ্ন, রবিবার, ১১ জুলাই ২০২১