ভিয়েনা ০৭:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসরাইল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের কমিশনিং লাইসেন্স অর্জন সংবর্ধনা নিতে নয়, এই জনপদের মানুষের কাছে কৃতজ্ঞতা জানাতে এসেছি – স্পিকার মেজর হাফিজ সালজবুর্গে ট্রেনের ধাক্কায় অস্ট্রিয়ার জাতীয় ফুটবল দলের প্রাক্তন গোলরক্ষক ম্যানিঙ্গারের মৃত্যু ‘যতদিন লাগে’ ইরানের বন্দর অবরোধ করবে যুক্তরাষ্ট্র: পেন্টাগন প্রধান ট্রাম্পের অন্য দেশকে হুমকি দেওয়ার অধিকার নেই : লুলা মাতামুহুরীতে পর্যটক নিখোঁজ নেত্রকোণায় জ্বালানি তেল মজুতের দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা বগুড়ায় ৪ হাজার লিটার ডিজেল জব্দ ঝিনাইদহে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

আগস্টের শুরুতে আসছে ফাইজারের ৬০ লাখ টিকা. বিশ্বস্বাস্থ্য সংস্থার চিঠি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:১২:৪১ অপরাহ্ন, শনিবার, ১০ জুলাই ২০২১
  • ৫৮ সময় দেখুন

ঢাকা: করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে আগস্ট মাসের শুরুতেই ফাইজারের ৬০ লাখ ডোজ টিকা আসছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

শনিবার জাহিদ মালেক বলেন, ‘গতকাল শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে চিঠি এসেছে। তারা জানিয়েছে, আগস্ট মাসের শুরুতেই কোভ্যাক্স সুবিধার আওতা থেকে ৬০ লাখ ডোজ ফাইজারের টিকা আমাদেরকে দেওয়া হবে।’

এ ছাড়াও এ মাসের শেষের দিকে বা আগস্টের প্রথম দিকে চীন থেকে সিনোফার্মের আরও ৫০ লাখ টিকা আসছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী এই তথ্য জানান। এ সময় মন্ত্রী জানান, এই কনভেনশন হলে এক হাজার ২০০ শয্যার একটি করোনা ডেডিকেটেড হাসপাতাল স্থাপন করা হবে।

এর আগে মন্ত্রী কনভেনশন হলটি ঘুরে দেখেন। এ সময় তাঁর সঙ্গে বিএসএমএমইউ হাসপাতাল ও স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

ইসরাইল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

আগস্টের শুরুতে আসছে ফাইজারের ৬০ লাখ টিকা. বিশ্বস্বাস্থ্য সংস্থার চিঠি

আপডেটের সময় ০৫:১২:৪১ অপরাহ্ন, শনিবার, ১০ জুলাই ২০২১