ভিয়েনা ০৮:৫৯ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার

ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ ঘোষণা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৩২:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুন ২০২১
  • ৭৭ সময় দেখুন

ঢাকা: বাস ও লঞ্চের পর এবার ঢাকার সঙ্গে সারা দেশের যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করেছে রেলপথ মন্ত্রনালয়। মঙ্গলবার (২২ জুন) রাত ১২টা থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। ট্রেন চলাচল বন্ধ থাকবে আগামী ৩০ জুন মধ্যরাত পর্যন্ত।

রেলপথ মন্ত্রনালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী রাজধানীর সঙ্গে দেশের অন্যান্য রুটের রেল যোগাযোগ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে রাজধানীর বাইরের অন্যান্য রুটের যেমন সিলেট-চট্টগ্রাম, চাঁদপুর-চট্টগ্রাম এ ধরনের আঞ্চলিক রুটে রেল চলবে।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, ঢাকায় কোনো ট্রেন প্রবেশ করবে না এবং ঢাকা থেকে কোনো ট্রেন অন্য জেলায় যাবে না। তবে লকডাউনের আওতামুক্ত থেকে জেলাগুলো স্বাভাবিকভাবে ট্রেন চলাচল করবে।

এর আগে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতির অবনতি হওয়ায় মঙ্গলবার গাজীপুরে চলাচলরত তুরাগ এক্সপ্রেস ও কালিয়াকৈর কমিউটার ট্রেন বাতিল করেছিল রেলপথ মন্ত্রণালয়। বলা হয়েছিল, ঢাকা থেকে ছেড়ে যাওয়া ট্রেন নিষেধাজ্ঞার আওতায় থাকা কোনো জেলায় থামবে না। পরে সে সিদ্ধান্ত বদল করেছে মন্ত্রণালয়। আগামী ৩০ জুন পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে।

করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় গতকাল সোমবার রাজধানী ঢাকাকে সুরক্ষিত রাখতে পার্শ্ববর্তী সাত জেলায় লকডাউন ঘোষণা করে সরকার। এ কারণে ঢাকাগামী বাস ও লঞ্চ চলাচলও বন্ধ হয়ে গেছে। এবার ট্রেন চলাচল বন্ধ হওয়ায় সারা দেশ থেকে ঢাকা কার্যত বিচ্ছিন্ন হয়ে গেল।

ঢাকা/ইবিটাইমস/আরএন

জনপ্রিয়

খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ ঘোষণা

আপডেটের সময় ০৫:৩২:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুন ২০২১