ভিয়েনা ০১:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব শিশু অধিকার ও পুলিশের ক্ষমতা বাড়ানোর আইন নিয়ে উত্তাল ফ্রান্স, রাজপথে বিক্ষোভ আইনি প্রক্রিয়াতেই বাংলাদেশে ফিরতে হবে শেখ হাসিনাকে: আইনমন্ত্রী লালমোহনে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে জখমের অভিযোগ ঝিনাইদহে শিক্ষার্থীদের সৃজনশীলতায় জীবন্ত ইসলামের ইতিহাস ও ঐতিহ্য ঝিনাইদহে জাতীয় শিক্ষক ফোরামের জেলা সম্মেলন, ৭ দফা দাবি চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিনপিং

ইউরো কাপে ইংল্যান্ড ও স্কটল্যান্ডের হাড্ডাহাড্ডি লড়াই অবশেষে গোল শূন্য ড্র

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:০৮:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৯ জুন ২০২১
  • ১৪৭ সময় দেখুন

স্পোর্টস ডেস্কঃ গতকাল রাতে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্সশীপের ডি গ্রুপের একটি গুরুত্বপূর্ণ খেলায় মুখোমুখি হয় গ্রেট ব্রিটেনের দুই অংশীদার ইংল্যান্ড ও স্কটল্যান্ড। দুই দলের লড়াইটাও হয়েছে সমানে সমান। সবাই ধরেই নেয়ছিল ইংল্যান্ডের কাছে পাত্তা পাবে না স্কটল্যান্ড। কিন্তু মাঠে দেখা গেল ভিন্ন চিত্র। গতকাল শুক্রবার দিবাগত রাতে ওয়েম্বলিতে ইংল্যান্ডের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করেছে স্কটিশরা। দারুণ খেলে ইংল্যান্ডের কাছ থেকে আদায় করে নিয়েছে ১টি পয়েন্ট। ইংল্যান্ড ২ খেলায় ৪ পয়েন্ট পেয়ে মোটামটি নিশ্চিত যে,নকআউট রাউন্ডে উঠার পথে আছে।

অন্যদিক স্কটল্যান্ডের জন্য নকআউট পর্বে খেলার সম্ভাবনা বাড়াতে এই ম্যাচে জেতাটা জরুরী ছিল তাদের। কিন্তু ১ পয়েন্ট পেয়ে হিসাবের খাতা খুলেছে তারা। অন্যদিকে আগের ম্যাচে জয় পাওয়া ইংল্যান্ড এই ম্যাচ জিতলে শেষ ষোলো নিশ্চিত হতো। কিন্তু এখন অপেক্ষার পালা বাড়লো। তাদের মোট পয়েন্ট হয়েছে ৪। তারা আছে দ্বিতীয় স্থানে। সমান পয়েন্ট নিয়ে চেকপ্রজাতন্ত্র আছে শীর্ষে।

আজকের খেলায় ইংল্যান্ডের কোচ গ্যারেথ সাউথগেট শুরুর একাদশে কিছুটা পরিবর্তন আনেন। আজ প্রথম থেকেই মাঠে আসেন রিচ জেমস ও লুক। অন্যদিকে স্কটল্যান্ডও আগের খেলার চার পরিবর্তন নিয়ে মাঠে নামে আজ। দুই দলই লড়াইয়ের অনুমান আন্দাজ করে করে ভালো শক্তি নিয়েই মাঠে নেমেছিলেন।

প্রথমার্ধে স্কটল্যান্ডের চেয়ে গোলের বেশী সুযোগ পেয়েছিল ইংল্যান্ড। দুর্ভাগ্য তাদের কেননা খেলার ২০ মিনিটের মাথায় জন স্টোনের নেওয়া হেড বার কাঁপিয়ে মাঠে ফেরত আসে। বিরতির ঠিক আগে স্কটল্যান্ডের স্টিফেন ও’ডনেলের ভলি গোললাইনের ওপর থেকে ফিরিয়ে দেন ইংল্যান্ডের জর্ডান পিকফোর্ড। দ্বিতীয়ার্ধেও চলে হাড্ডাহাড্ডি লড়াই। চলে গোল মিসের মহড়া। শেষ পর্যন্ত গোলশূন্য ড্রয়ে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে উভয় দল।

গ্রুপ পর্বের শেষ খেলায় মঙ্গলবার ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে স্কটল্যান্ড। আর চেক প্রজাতন্ত্রের মুখোমুখি হবে ইংল্যান্ড।

কবির আহমেদ/ ইবি টাইমস

জনপ্রিয়

টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইউরো কাপে ইংল্যান্ড ও স্কটল্যান্ডের হাড্ডাহাড্ডি লড়াই অবশেষে গোল শূন্য ড্র

আপডেটের সময় ০৩:০৮:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৯ জুন ২০২১