ভিয়েনা ১১:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ায় অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে অধ্যাপক মো. আনিছুর রহমানের যোগদান ক্ষমতার পালাবদলে বদলে গেছে রাজনৈতিক অবস্থান, শৈলকুপায় ইছহাক হোসেনকে নিয়ে তুমুল আলোচনা ছয় বছরে তিন পিলারে আটকে আছে সেতু নির্মাণ রাষ্ট্রপতি নির্বাচনের প্রাথমিক আলোচনা হয়েছে : সিইসি বঙ্গভবনে কার্যক্রম শুরু ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির হরমুজ প্রণালীতে ৬টি জাহাজ থামিয়ে দিল ইরান সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী

শেষ মুহূর্তের নাটকীয় গোলে পানামাকে হারাল ঘানা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৪৪:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
  • ৪৪ সময় দেখুন

বিশ্বকাপের ‘এল’ গ্রুপে নাটকীয় এক জয় তুলে নিয়েছে ঘানা। অতিরিক্ত সময়ের পঞ্চম মিনিটে ক্যালেব ইরেনকির জয়সূচক গোলে পানামাকে ১-০ ব্যবধানে হারিয়েছে আফ্রিকার প্রতিনিধিরা।

ম্যাচের শুরু থেকে দুই দলই গোলের জন্য চেষ্টা চালালেও প্রথমার্ধে কোনো দলই জালের দেখা পায়নি। ফলে বিরতিতে যাওয়ার সময় স্কোরলাইন ছিল ০-০।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ধাক্কা খায় ঘানা। চোটে পড়েন দলের প্রথম পছন্দের গোলরক্ষক লরেন্স আতি-জিগি। ফলে তাকে তুলে নিয়ে মাঠে নামানো হয় বেঞ্জামিন আসারেকে।

ম্যাচ যখন গোলশূন্য ড্রয়ের দিকেই এগোচ্ছিল, তখনই আসে নাটকীয় মুহূর্ত। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে ক্যালেব ইরেনকি গোল করে ঘানাকে এগিয়ে দেন। সেই গোলের আর শোধ করতে পারেনি পানামা।

শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে উচ্ছ্বাসে ফেটে পড়ে ঘানা। মাত্র গত এপ্রিলে দলের দায়িত্ব নেওয়া কোচ কার্লোস কুইরোজ আনন্দে মাঠে ছুটে যান। খেলোয়াড়, কোচিং স্টাফ এবং সমর্থকদের উদ্‌যাপনে উৎসবের আবহ তৈরি হয় স্টেডিয়ামে।

অন্যদিকে, বিশ্বকাপে নিজেদের চারটি ম্যাচের সবকটিতেই হারল পানামা।

এই জয়ে ‘এল’ গ্রুপে ইংল্যান্ডের সমান ৩ পয়েন্ট অর্জন করেছে ঘানা। তবে গোল ব্যবধানে পিছিয়ে থেকে তারা অবস্থান করছে দ্বিতীয় স্থানে। আগের ম্যাচে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারানো ইংল্যান্ড রয়েছে শীর্ষে। অন্যদিকে, পানামা ও ক্রোয়েশিয়া যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে।

ইবিটাইমস/এনএল

জনপ্রিয়

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

শেষ মুহূর্তের নাটকীয় গোলে পানামাকে হারাল ঘানা

আপডেটের সময় ০৭:৪৪:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬