ভিয়েনা ০৬:২৪ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ভারি বর্ষণের আভাস, দেশজুড়ে সক্রিয় থাকতে পারে বৃষ্টিবলয় ইরানে হামলা স্থগিতের ঘোষণায় তেলের দামে বড় পতন জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে এফপিইউ ও সোয়াট প্লাটুন পাঠাতে ৯ সদস্যের কমিটি সরকারি দপ্তরে এআই ব্যবহারে সতর্কতার নির্দেশ মন্ত্রিপরিষদ বিভাগের টাঙ্গাইলে ৩ ফার্মেসিকে জরিমানা মধুপুরে পাগলা কুকুরের কামড়ে ৩জন আহত আতঙ্কে এলাকাবাসী শৈলকুপায় আট মাসে ১০২ মাদক মামলা,গ্রেপ্তার ১৭১; বিপুল পরিমাণ মাদক উদ্ধার বিএনপি পুরোনো ফ্যাসিবাদের পক্ষে হাঁটছে: জামায়াত আমির ইন্দোনেশিয়ায় ফেরিতে আগুন : নিহত ৫, নিখোঁজ ৪১ আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ভোলায় পিআইবির সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা শুরু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:৫৩:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
  • ১১৬ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : জেলায় তিন দিনব্যাপী সাংবাদিকদের মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর আয়োজনে আজ মঙ্গলবার সকাল ১০ টায় জেলার প্রেসক্লাব মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়।

কর্মশালার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান।

জেলা প্রশাসক সাংবাদিকদের আধুনিক ও প্রযুক্তিনির্ভর সাংবাদিকতায় দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।

জেলা প্রেসক্লাবের সভাপতি এ্যাড.নজরুল হক অনুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আজকের ভোলার সম্পাদক মুহাম্মদ শওকাত হোসেন।

এ কর্মশালায় জেলার ৪০ জন সাংবাদিক অংশ নিয়েছেন। এতে অংশগ্রহণকারীদের আধুনিক সাংবাদিকতা, ডিজিটাল কনটেন্ট তৈরি, ভিডিও স্টোরিটেলিং, মোবাইল সাংবাদিকতা, এআই, ফ্যাক্ট চেকিং ও মাল্টিমিডিয়া প্ল্যাটফর্মে সংবাদ পরিবেশনের বিভিন্ন দিক নিয়ে প্রশিক্ষণ দেয়া হবে।

প্রশিক্ষণের শুরুতে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, সময়ের সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের দক্ষতা বাড়াতে মাল্টিমিডিয়া জার্নালিজম প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কর্মশালার প্রথম দিনে স্টোরিবোর্ড তৈরি, সেটিংস ও পরিকল্পনা বিষয়ে প্রশিক্ষণ দেন পিআইবির প্রশিক্ষক মোহাম্মদ সাহাবউদ্দিন।
ঢাকা/এসএস

Tag :

ভারি বর্ষণের আভাস, দেশজুড়ে সক্রিয় থাকতে পারে বৃষ্টিবলয়

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভোলায় পিআইবির সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা শুরু

আপডেটের সময় ১১:৫৩:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬