ভিয়েনা ০৭:০৩ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ভারি বর্ষণের আভাস, দেশজুড়ে সক্রিয় থাকতে পারে বৃষ্টিবলয় ইরানে হামলা স্থগিতের ঘোষণায় তেলের দামে বড় পতন জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে এফপিইউ ও সোয়াট প্লাটুন পাঠাতে ৯ সদস্যের কমিটি সরকারি দপ্তরে এআই ব্যবহারে সতর্কতার নির্দেশ মন্ত্রিপরিষদ বিভাগের টাঙ্গাইলে ৩ ফার্মেসিকে জরিমানা মধুপুরে পাগলা কুকুরের কামড়ে ৩জন আহত আতঙ্কে এলাকাবাসী শৈলকুপায় আট মাসে ১০২ মাদক মামলা,গ্রেপ্তার ১৭১; বিপুল পরিমাণ মাদক উদ্ধার বিএনপি পুরোনো ফ্যাসিবাদের পক্ষে হাঁটছে: জামায়াত আমির ইন্দোনেশিয়ায় ফেরিতে আগুন : নিহত ৫, নিখোঁজ ৪১ আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ভারি বর্ষণের আভাস, দেশজুড়ে সক্রিয় থাকতে পারে বৃষ্টিবলয়

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:০১:২৯ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
  • ৫ সময় দেখুন

ভারি বর্ষণের আভাস

দেশজুড়ে ৩ আগস্ট থেকে শুরু হয়ে ৮ আগস্ট পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে আবারও আবহাওয়ার বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া গেছে। টানা পাঁচদিন থাকতে পারে আংশিক বৃষ্টি বলয়। এসময়ে দেশের প্রায় ৫০ থেকে ৬০ শতাংশ এলাকায় কমবেশি উল্লেখযোগ্য বৃষ্টিপাত হতে পারে। তবে এটি আংশিক বৃষ্টি বলয় হওয়ায় সব জায়গায় সমান বর্ষণ না হয়ে নির্দিষ্ট কিছু অঞ্চলে অতিভারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বেসরকারি আবহাওয়া পর্যবেক্ষণ সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।

বিডব্লিউওটি জানায়, বৃষ্টি বলয়টি চলাকালীন রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগে সর্বোচ্চ সক্রিয়তা দেখা যেতে পারে। পাশাপাশি খুলনা, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে মাঝারি ধরনের সক্রিয় থাকার সম্ভাবনা রয়েছে। বৃষ্টি বলয়টি শুরুতে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে সক্রিয় হয়ে ৪ আগস্ট রাজশাহীতে এবং ৫ ও ৬ আগস্ট দেশের অধিকাংশ এলাকায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে পারে। ৫ ও ৬ আগস্ট পুরো দেশেই বৃষ্টিপাতের তীব্রতা সবচেয়ে বেশি থাকার সম্ভাবনা রয়েছে।

এদিকে, রাজধানীতে আজ আকাশ আংশিক মেঘলা থাকবে। পাশাপাশি হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সোমবার (৩ আগস্ট) আবহাওয়া অধিদপ্তরের থেকে প্রকাশিত ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়।

একই সময়ে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। তবে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পূর্বাভাসে বলা হয়, রাজধানীতে আজ দুপুর পর্যন্ত আকাশ মেঘলা থাকতে পারে। হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এসময় দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

ইবিটাইমস/আরএন

ভারি বর্ষণের আভাস, দেশজুড়ে সক্রিয় থাকতে পারে বৃষ্টিবলয়

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভারি বর্ষণের আভাস, দেশজুড়ে সক্রিয় থাকতে পারে বৃষ্টিবলয়

আপডেটের সময় ০৮:০১:২৯ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬