ভিয়েনা ১০:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি অন্তত ৩২, আহত ৭ শতাধিক প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের পানিসম্পদ মন্ত্রীর বৈঠকে নদী ব্যবস্থাপনায় ঐকমত্য তারেক রহমান ও লি কিয়াং বৈঠক: ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫টি সমঝোতা স্মারক সই হবে প্রচন্ড তাপদাহে পুড়ছে অস্ট্রিয়াসহ ইউরোপ লালমোহনে ব্যবসায়ীকে অপহরণ করে মারধর, চাঁদা দাবির অভিযোগে মামলা ভাইরাল কৃষক কবির হোসেনের জানাজা অনুষ্ঠিত পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের উপর হামলা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ বাংলা কিউআর: আর্থিক লেনদেনে আসবে বৈপ্লবিক পরিবর্তন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

যমুনা নদীতে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৫

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৫১:৪৫ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬
  • ২৮ সময় দেখুন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার কুকাদাইর এলাকায় যমুনা নদীতে ডাকাতির প্রস্তুতিকালে নৌকাসহ পাঁচজনকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদের ভূঞাপুর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
বুধবার (৩ জুন) ভোরে উপজেলার কুকাদাইর এলাকার যমুনা নদী সংলগ্ন কালা সড়কের কাছ থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, গাজীপুর জেলার আ.রশিদের ছেলে মো. রুবেল (৩৯), মৃত কালু মিয়ার ছেলে মো. ইব্রাহীম (২১), মৃত আব্দুল মালেকের ছেলে মো.ছাত্তার (৩০), টাঙ্গাইল সদর উপজেলার ধরেরবাড়ী গ্রামের আদম আলীর ছেলে হুমায়ুন (৩৫) এবং ভূঞাপুর উপজেলার মেঘারপটল গ্রামের আমিনুল ইসলামের ছেলে মো. মিলন (২৮)।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাতে যমুনা নদীতে একটি নৌকায় করে তাদের চলাফেরা ও গতিবিধি সন্দেহজনক মনে হলে এলাকাবাসী তাদের আটক করে। পরে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা একটি ডাকাত দলের সদস্য বলে সন্দেহ হয়। এ সময় তাদের কাছ থেকে কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। স্থানীয়দের ধারণা, এসব অস্ত্র ব্যবহার করে তারা নদীপথে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।
খবর পেয়ে ভূঞাপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক ব্যক্তিদের হেফাজতে নেয়।
কালিহাতী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মঞ্জুরুল ইসলাম বলেন, ভোরের দিকে কুকাদাইর এলাকায় পাঁচজন ব্যক্তির সন্দেহজনক গতিবিধি দেখে স্থানীয়রা তাদের আটক করে। পরে পুলিশকে খবর দিলে আমরা ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে আসি। আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।
ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাব্বির রহমান জানান, প্রাথমিক তদন্তে আটক ব্যক্তিরা একটি ডাকাত দলের সদস্য বলে জানা গেছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানো হয়েছে।

ঢাকা/ইবিটাইমস/এসএস

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি অন্তত ৩২, আহত ৭ শতাধিক

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

যমুনা নদীতে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৫

আপডেটের সময় ০২:৫১:৪৫ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬