ভিয়েনা ০৬:৩১ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শিক্ষা বাজেটের সঠিক ও স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী লালমোহনে জমিজমা বিরোধে সংঘর্ষ, আহত ২ লালমোহন হা-মীম রেসিডেন্সিয়ালে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা লালমোহনবাসী ডিপিপি অনুযায়ী কার্পেটিংসহ মূল পরিকল্পনার বাস্তবায়ন চায় ভিটামিন ‘এ‘ ক্যাপসুল পাচ্ছে লালমোহনের ৪৭৯১৭ শিশু লালমোহনে কোস্টগার্ডের অভিযানে গাঁজাসহ আটক ২ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শান্তিচুক্তি লঙ্ঘনের অভিযোগ ইরানের দেশে ফিরেই বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী লালমোহনে বাংলাদেশ বুলেটিন পত্রিকার নবম বর্ষপূর্তি পালিত

পটুয়াখালীতে জেলেদের বরাদ্দকৃত ৭৮০ কেজি চাল উদ্ধার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:১২:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
  • ৩৯ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় জেলেদের জন্য বরাদ্দকৃত ৭৮০ কেজি সরকারি প্রণোদনার চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।

গতকাল শুক্রবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের আমিরাবাদ গ্রামের ‘ইতালি বাড়ি’ নামে পরিচিত ইমরান হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে এ সব চাল উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত চাল সরকারি সিলযুক্ত ২৬টি বস্তায় মজুদ করা ছিল। এ সময় আরও ২৪টি খালি বস্তাও জব্দ করা হয়।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে চালগুলো উদ্ধার করা হয়েছে। তবে বাড়িটিতে শুধুমাত্র নারী সদস্যরা অবস্থান করায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিক্রির উদ্দেশ্যে ইউনিয়ন পরিষদ-সংশ্লিষ্ট কোনো ব্যক্তি চালগুলো ওই বাড়িতে মজুদ করেছিলেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
ঢাকা/এসএস

শিক্ষা বাজেটের সঠিক ও স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

পটুয়াখালীতে জেলেদের বরাদ্দকৃত ৭৮০ কেজি চাল উদ্ধার

আপডেটের সময় ১১:১২:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬