ভিয়েনা ১১:০৫ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার

লালমোহনে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৪৮:৩৩ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
  • ৫৪ সময় দেখুন

জাহিদ দুলাল, লালমোহন (ভোলা) প্রতিনিধি : ভোলার লালমোহনে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মে) সকাল ১১টায় লালমোহন সদর রোডে এ মানববন্ধনের আয়োজন করে লালমোহন ফারিয়া। মানববন্ধনে সভাপতিত্ব করেন লালমোহন ফারিয়ার সভাপতি মো. হাসান পাটোয়ারী।

এসময় উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক মো. জাহিদ, সিনিয়র সহ-সভাপতি মো. নাদিম পাটোয়ারী, সহ-সভাপতি মো. সবুজ, মো. সোহাগ, মো. শহিদুল ইসলাম, মো. আবু তৈয়ব, সাবেক সাধারণ সম্পাদক মো. শরিফ, সহ-সাধারণ সম্পাদক মো. হাবিবউল্ল্যাহ, মো. শাহিন, সাংগঠনিক সম্পাদক মো. আল আমিনসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

বক্তারা বলেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা দেশের স্বাস্থ্যখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও নানা সময় হয়রানি, বৈষম্য ও অসম্মানজনক আচরণের শিকার হন। তাদের নিরাপদ কর্মপরিবেশ ও পেশাগত অধিকার নিশ্চিত করা এখন সময়ের দাবি।

তারা আরও বলেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা কোনো দালাল নয়, তারা দেশের উচ্চশিক্ষিত ও প্রশিক্ষিত জনগোষ্ঠীর অংশ। তাই তাদের প্রতি সম্মানজনক আচরণ নিশ্চিত করতে হবে এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা প্রদান করতে হবে।

মানববন্ধনে বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। পরে অংশগ্রহণকারীরা দাবি আদায়ে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন

আপডেটের সময় ০৪:৪৮:৩৩ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬