ভিয়েনা ১১:০৫ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার

বাঘের আক্রমণে আহত মৌয়ালকে সাতক্ষীরা মেডিকেলে ভর্তি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:০৭:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
  • ৬২ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে মধু সংগ্রহ করতে গিয়ে বাঘের আক্রমণে বাবলু গাজী (৪৮) নামে এক মৌয়াল গুরুতর আহত হয়েছেন।

সোমবার সকালে বাবলুকে তার সঙ্গীরা সুন্দরবনের ভেতর থেকে উদ্ধার করে লোকালয়ে নিয়ে এলে উন্নত চিকিৎসার জন্য তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে গতকাল রোববার দুপুরে সুন্দরবনের কাছিকাটা এলাকার পায়রাটুনি খালে বাবলুর ওপর বাঘের আক্রমণের এ ঘটনা ঘটে।

আহত বাবলু গাজী শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের মালেক গাজীর ছেলে।

তার সঙ্গে থাকা মৌয়ালরা জানান, রোববার দুপুরে নৌকার মাঝি ইউসুফ গাজীর নেতৃত্বে একদল মৌয়াল সুন্দরবনের পায়রাটুনি খাল এলাকায় মধু ভাঙতে যান। এ সময় হঠাৎ করে একটি বাঘ ঝোপের ভেতর থেকে বাবলু গাজীর ওপর আক্রমণ করে। এ অবস্থায় তার সঙ্গী ও অন্য মৌয়ালরা বাঘকে লাঠি দিয়ে আঘাত করতে থাকেন এবং চিৎকার শুরু করেন।

একপর্যায়ে বাঘটি তাকে ছেড়ে বনের ভেতরে চলে যায়। এরপর তারা বাবলুকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বনের ভেতরে প্রাথমিক চিকিৎসা দেন। সেখানে চিকিৎসা শেষে বাবলুকে নিয়ে তারা লোকালয়ের উদ্দেশে রওয়ানা হন। পরে আজ তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত মৌয়াল বাবলু গাজীর বাবা মালেক গাজী বলেন, আমরা একসঙ্গে মধু ভাঙতে উঠেছিলাম। হঠাৎ বাঘ এসে আমার ছেলেকে আক্রমণ করে। আল্লাহর রহমতে সে এখনও জীবিত রয়েছে।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন-সংরক্ষক (এসিএফ) মশিউর রহমান জানান, আহত মৌয়াল বাবলু গাজী এখন শঙ্কা মুক্ত। উন্নত চিকিৎসার জন্য তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঢাকা/এসএস

জনপ্রিয়

খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বাঘের আক্রমণে আহত মৌয়ালকে সাতক্ষীরা মেডিকেলে ভর্তি

আপডেটের সময় ১০:০৭:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬