ভিয়েনা ০৫:১১ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ল্যাটিন আমেরিকার উপকূলে যুক্তরাষ্ট্রের হামলা, নিহত ৫

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:৫৫:১৯ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
  • ৩৮ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক :ল্যাটিন আমেরিকার উপকূলে সন্দেহভাজন মাদক চোরাচালানকারী নৌকায় গত দুই দিনে মার্কিন বাহিনীর দুটি হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছে। পেন্টাগন জানিয়েছে, এই বোমা হামলার অভিযানে নিহতের সংখ্যা বেড়ে এখন ১৯০ জনে দাঁড়িয়েছে।

মার্কিন সাউদার্ন কমান্ড (সাউথকম) জানায়, গত মঙ্গলবার পূর্ব প্রশান্ত মহাসাগরে ‘চিহ্নিত সন্ত্রাসী সংগঠনের’ একটি নৌকায় প্রাণঘাতী হামলা চালানো হয়।

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বিবৃতিতে সাউথকম বলেছে, ‘নৌকাটি মাদক পাচারের পরিচিত রুট দিয়ে যাচ্ছিল এবং এটি সরাসরি মাদক পাচার কার্যক্রমের সঙ্গে জড়িত ছিল।’ এই অভিযানে তিনজন পুরুষ ‘মাদক-সন্ত্রাসী’ নিহত হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

এর আগে গত সোমবার ক্যারিবীয় সাগরে চালানো পৃথক এক হামলায় আরও দুইজন নিহত হয়েছে বলে জানিয়েছে সাউথকম।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বলছে, তারা ল্যাটিন আমেরিকায় সক্রিয় ‘মাদক-সন্ত্রাসীদের’ বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে।

তবে যুক্তরাষ্ট্র যাদের লক্ষ্য করে এসব হামলা চালাচ্ছে, সেই নৌকাগুলো আসলেই মাদক পাচারের সঙ্গে জড়িত কি না- সে বিষয়ে কোনো অকাট্য প্রমাণ তারা এখনো দেয়নি। ফলে এই অভিযানের বৈধতা নিয়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে।
ঢাকা/এসএস

Tag :
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ল্যাটিন আমেরিকার উপকূলে যুক্তরাষ্ট্রের হামলা, নিহত ৫

আপডেটের সময় ০৯:৫৫:১৯ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬