ভিয়েনা ০৭:০৫ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে স্বাস্থ্য কেন্দ্রে দালালচক্রের বিরুদ্ধে অভিযান, ৩ ব্যক্তির কারাদন্ড

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৫১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
  • ১১০ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : বরিশাল জেলার উজিরপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে আজ দালালচক্রের বিরুদ্ধে অভিযানকালে তিন ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমান আদালতের এ অভিযান পরিচালনা করেন উজিরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মহেশ্বর মণ্ডল।

প্রশাসন সূত্রে জানা যায়, উজিরপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্র চত্বরে সক্রিয় একটি সংঘবদ্ধ দালালচক্র রোগী ও তাদের স্বজনদের বিভিন্নভাবে বিভ্রান্ত করে নির্দিষ্ট ক্লিনিক ও চিকিৎসকের কাছে নেয়ার নামে অর্থ আদায় করছিল। এসব অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে আকষ্মিক পরিদর্শনে গিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলেই তিন ব্যক্তিকে হাতেনাতে আটক করেন। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অভিযুক্তদের মধ্যে একজনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচহাজার টাকা জরিমানা এবং অপর দু’জনকে একমাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা বলেন, সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে চিকিৎসা সেবা পায়, তা নিশ্চিত করতে প্রশাসন সতর্ক রয়েছে এবং এ ধরনের অভিযান চলমান থাকবে।
ঢাকা/এসএস

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বরিশালে স্বাস্থ্য কেন্দ্রে দালালচক্রের বিরুদ্ধে অভিযান, ৩ ব্যক্তির কারাদন্ড

আপডেটের সময় ০৪:৫১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬