ভিয়েনা ০১:২৭ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার

চিতলমারিতে ২০ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৪৮:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
  • ১০৫ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : বাগেরহাট জেলার চিতলমারি উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করেছে পুলিশ।

জব্দকৃত জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ লাখ টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। পরে প্রশাসনের তত্ত্বাবধানে উদ্ধার করা জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার কুনিয়া বাসস্ট্যান্ড এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে বড়বাড়িয়া পুলিশ ক্যাম্পের উদ্যোগে এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে বিক্রির উদ্দেশে বিদেশি তৈরি (চায়না দুয়ারি) নিষিদ্ধ কারেন্ট জাল মজুত করে আসছিলÑএমন তথ্যের ভিত্তিতেই অভিযানটি পরিচালিত হয়।

বিষয়টি জানার পর চিতলমারি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলামের নির্দেশনায় একটি দল ঘটনাস্থলে গিয়ে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ জাল উদ্ধার করে। উদ্ধারকৃত জালের বাজারমূল্য প্রায় ২০ লাখ টাকা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার খাদিজা আক্তার এবং উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে কুনিয়া বাসস্ট্যান্ড সংলগ্ন বালুর মাঠে স্থানীয়দের সামনে উদ্ধারকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি এবং মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধ ও পরিবেশের জন্য ক্ষতিকর জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান চালিয়ে যাওয়া হবে।
ঢাকা/এসএস

জনপ্রিয়

খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

চিতলমারিতে ২০ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার

আপডেটের সময় ০৪:৪৮:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬