ভিয়েনা ০৯:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মদ কিনতে টাকা দিচ্ছেন অতিরিক্ত জেলা প্রশাসক, ভিডিও ভাইরাল দেলদুয়ারে ১০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ ও ধ্বংস মাদ্রিদের আশপাশের দাবানল প্রায় নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র-ইরানকে আলোচনায় ফেরাতে সর্বোচ্চ চেষ্টা চলছে : পাকিস্তান প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ায় অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে অধ্যাপক মো. আনিছুর রহমানের যোগদান ক্ষমতার পালাবদলে বদলে গেছে রাজনৈতিক অবস্থান, শৈলকুপায় ইছহাক হোসেনকে নিয়ে তুমুল আলোচনা

কলম্বিয়ার কয়লা খনিতে বিস্ফোরণে ৯ জনের প্রাণহানি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৪৭:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
  • ১০১ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : কলম্বিয়ার মধ্যাঞ্চলের একটি কয়লা খনিতে বিস্ফোরণে সোমবার নয় জন শ্রমিক প্রাণ হারিয়েছেন ও আরও ছয় জন আহত হয়েছেন।

খনি কর্তৃপক্ষ জানায়, গ্যাস জমে যাওয়ার কারণে এই বিস্ফোরণ ঘটে।

এই ঘটনায় আহতদেরকে উদ্ধার করা হয়েছে।

কলম্বিয়ায় প্রায়ই খনি দুর্ঘটনা ঘটে। এসব দুর্ঘটনায় বেশিরভাগ ক্ষেত্রেই প্রাণহানির ঘটনা ঘটে। বিশেষ করে অবৈধ বা অস্থায়ী খনিতে এ ধরণের দুর্ঘটনা বেশি ঘটে।

বোগোতা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

সোমবারের দুর্ঘটনাটি রাজধানী বোগোতা থেকে ৭২ কিলোমিটার উত্তরে সুতাতাউসা পৌর এলাকায় বৈধভাবে পরিচালিত একটি খনিতে ঘটে।

ন্যাশনাল মাইনিং এজেন্সি এক বিবৃতিতে জানায়, কুন্দিনামার্কার সুতাতাউসার একটি খনিতে জরুরি অবস্থার পর ছয় জন খনি শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে এবং নয় জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

কুন্দিনামার্কার গভর্নর জর্জ এমিলিও রে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ জানান, বিস্ফোরণটি সম্ভবত গ্যাস জমে থাকার কারণে হয়েছে।

এর আগে তিনি বলেন, ১২ জন শ্রমিক খনির ভেতরে আটকা পড়েছিলেন এবং তিন জন খনিটি থেকে বের হতে সক্ষম হন।

তিনি আরও জানান, উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে যাচ্ছিলেন। খনির প্রবেশপথে অ্যাম্বুলেন্সের ছবি শেয়ার করেন তিনি।

উদ্ধার অভিযান শুরুর আগে খনির ভেতরের গ্যাসের মাত্রা পরীক্ষা করা হচ্ছিল।

কলম্বিয়ায় খনি দুর্ঘটনা সাধারণত বায়ু চলাচলের ঘাটতির কারণে ঘটে থাকে।

কলম্বিয়ার যে এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে, সেখানে নিরাপত্তার নিয়ম লঙ্ঘন করা অনেক অবৈধ খনিও চালু রয়েছে।
ঢাকা/এসএস

জনপ্রিয়

মদ কিনতে টাকা দিচ্ছেন অতিরিক্ত জেলা প্রশাসক, ভিডিও ভাইরাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

কলম্বিয়ার কয়লা খনিতে বিস্ফোরণে ৯ জনের প্রাণহানি

আপডেটের সময় ০৪:৪৭:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬