ভিয়েনা ০৮:২৪ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মাধবপুরে ৮০ বোতল ইসকফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৩৩:১৩ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
  • ১০৩ সময় দেখুন

মোতাব্বির হোসেন কাজল, হবিগঞ্জ : হবিগঞ্জের মাধবপুর উপজেলায় অভিযান চালিয়ে ৮০ বোতল ইসকফ সিরাপসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯)।

র‍্যাব সূত্রে জানা যায়, গত রোববার (৩ মে ২০২৬) রাতে র‍্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল মাধবপুর থানার তেলিয়াপাড়া বাজার এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, তেলিয়াপাড়া চা-বাগানের ভেতরে কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। পরে রাত আনুমানিক ৯টা ২৫ মিনিটে সেখানে অভিযান চালানো হয়।

এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তার সাথে থাকা একটি লাল-কালো ব্যাগ তল্লাশি করে ৮০ বোতল ইসকফ সিরাপ উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি হলেন স্বাধীন কর্মকার (২৩), পিতা পিন্টু কর্মকার, বাড়ি চুনারুঘাট উপজেলার লস্করপুর চা-বাগান এলাকায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, জেলার সীমান্তবর্তী এলাকা থেকে এসব মাদক সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজের কাছে রেখেছিলেন।

র‍্যাব জানায়, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ ঘটনায় তাকে ও উদ্ধারকৃত আলামত মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৯ জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মাধবপুরে ৮০ বোতল ইসকফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেটের সময় ০৪:৩৩:১৩ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬