ভিয়েনা ১০:১২ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পটুয়াখালীতে জেলেদের বরাদ্দকৃত ৭৮০ কেজি চাল উদ্ধার কুমিল্লা নামে বিভাগ হবে : প্রধানমন্ত্রী হবিগঞ্জে পৃথক অভিযানে বিদেশি মদ, ইয়াবা ও গাঁজাসহ আটক ৪ টাঙ্গাইলকে আধুনিক নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলা হবে -প্রতিমন্ত্রী টুকু পিআইসিকে জিম্মি করে সড়ক নির্মাণে সাবেক চেয়ারম্যানের অনিয়ম-দুর্নীতি স্ব-উদ্যোগে ভাঙা সড়ক সংস্কার প্রবাসীর,স্বস্তি ফিরেছে ২০ গ্রামের মানুষের মাঝে মনপুরায় সাবমেরিন ক্যাবলে বিদ্যুৎ: প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি নয়ন যুক্তরাষ্ট্র থেকে তেল ও সয়াবিন কিনতে চায় চীন: ট্রাম্প বিশেষায়িত ইউনিটে জনবল বৃদ্ধি চায় পুলিশ জাতিসংঘে শান্তিরক্ষা ও বহুপাক্ষিক সহযোগিতায় বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত

লালমোহনে জেলেদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:১২:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
  • ২৮ সময় দেখুন

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : ভোলার লালমোহন উপজেলায় মাছ শিকারে নিষেধাজ্ঞাকালীন সময়ে কর্মহীন জেলেদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে উপজেলা প্রশাসন ও মৎস্য দফতরের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়াম প্রাঙ্গণে ২০২৫-২০২৬ অর্থ বছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ১ হাজার ৮০০ জেলের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে- ৪ কেজি চিনি, ৪ কেজি লবন, ৮ কেজি ডাল, ১০ লিটার তেল, ১২ কেজি আটা এবং ১৬ কেজি আলু।

লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সিফাত বিন সাদেকের সভাপতিত্বে এ সময় উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. আহসান উল্যাহ, মৎস্য কর্মকর্তা আলী আহমদ আখন্দ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও ভেটেরিনারী সার্জন ডা. মো. গোলাম মোস্তফা, কোস্টগার্ডের লালমোহন আউটপোস্টের কন্টিনজেন্ট কমান্ডার মো. সোহেল রানাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
ঢাকা/ইবিটাইমস/এসএস

Tag :
জনপ্রিয়

পটুয়াখালীতে জেলেদের বরাদ্দকৃত ৭৮০ কেজি চাল উদ্ধার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে জেলেদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

আপডেটের সময় ০৪:১২:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬