শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খানের ভাষ্য , তারেক রহমানের সরকার দেশ পরিচালনার জন্য সমস্ত কিছুতেই কৃচ্ছ্রতা সাধন করছেন, এবং আমাদেরকেও নির্দেশ দিয়েছেন কৃচ্ছ্রতা সাধন করতে।
যার কারণে আমরা মন্ত্রণালয়ে এসি ছাড়ি না। ফ্যান ব্যবহার করি। তিনি চেষ্টা করছেন দেশকে একটা পর্যায়ে তুলে আনার জন্য।আমরা বিশ্বাস করি, প্রধানমন্ত্রী আমাদেরকে নিয়ে একটা স্বনির্ভর অর্থনীতির দেশে পরিণত করবার চেষ্টা করছেন। তাই বাংলাদেশের সকল জনগণের সম্মিলিত প্রচেষ্টা এবং সকলের সহযোগিতায় আমরা সফল হব ইনশাআল্লাহ।
শনিবার (২৫ এপ্রিল) দুপুরে টাঙ্গাইলের সখীপুর উপজেলা পরিষদ হলরুমে মৌসুমে আউশ ধান আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ এবং প্রাণিসম্পদ খাতে ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর আওতায় পিজি খামারীদের মাঝে উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দমুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান আরো বলছেন, রাষ্ট্রের অর্থনীতি বেহাল দশা।
বিগত দিনে আওয়ামীলীগের সরকার দুর্নীতি করে রাষ্ট্রের অর্থনীতিকে এমন বেহাল দশা তৈরি করে গেছেন। সেটা ১৮ মাস অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে ছিলেন ড. মোহাম্মদ ইউনূস। তিনি সেখান থেকে সচল করতে চেষ্টা করে গেছেন। কিন্তু এমন দেউলিয়া করে গেছেন দেশের অর্থনীতিকে। সেটা ১৮ মাসে তা পূরণ করা সম্ভব হয়নি। এর ফলে বর্তমান সরকার একেবারে শূন্য হাতে দেশ পরিচালনা শুরু করছেন
তিনি আরও বলছেন, আমাদের সরকারের উদ্দেশ্য ও লক্ষ হলো, দুর্নীতিমুক্ত অবস্থায় বাংলাদেশকে আগামী পাঁচ বছরে অন্তত পক্ষে আমাদের সীমিত আয় এবং সম্পদ দ্বারা আমরা অন্তত মধ্যম আয়ের দেশে পরিণত করা।
অনুষ্ঠানে উপজেলার প্রান্তিক পর্যায়ের ২৫০ জন কৃষকদের মাঝে সার ও বীজ পাশাপাশি প্রাণিসম্পদ খাতে খামারীদের দক্ষতা ও উৎপাদনশীলতা বাড়ানোর লক্ষ্যে ৩৫০ জন খামারির মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।
এ সময় অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল রনীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুন নাহার শিলা,সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন,উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাইদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা নিয়ন্তা বর্মনসহ প্রান্তিক পর্যায়ের কৃষক ও খামারিরা উপস্থিত ছিলেন।
ঢাকা/ইবিটাইমস/এসএস




















