ভিয়েনা ১০:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :

সৌদি আরবে পৌঁছেছেন ২৩,৩৭২ জন হজযাত্রী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:৩১:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
  • ৩ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : হজ যাত্রা শুরুর পর গত চার দিনে বাংলাদেশ থেকে মোট ২৩ হাজার ৩৭২ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন বলে জানিয়েছে হজ বুলেটিন। বাংলাদেশ হজ অফিসের পরিচালক লোকমান হোসেন জানান, আজ (বুধবার) হজ যাত্রার চতুর্থ দিনে সকাল ১০টা পর্যন্ত মোট ৫৮টি ফ্লাইট জেদ্দায় পৌঁছেছে।

তিনি আরও জানান, এ বছর বাংলাদেশ থেকে ৭৮ হাজার ৫০০ জনকে হজ পালনের অনুমতি দেওয়া হয়েছে।

এদের মধ্যে ৩০টি প্রধান ও ৬৩০টি সমন্বয়কারী এজেন্সিসহ মোট ৬৬০টি বেসরকারি এজেন্সি হজ ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে।

এয়ারলাইনভিত্তিক তথ্য অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২১টি ফ্লাইটে ৮ হাজার ৬৭৪ জন, সৌদি এয়ারলাইন্সের ১২১টি ফ্লাইটে ৮ হাজার ২৪৭ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ১৬টি ফ্লাইটে ৬ হাজার ৪৫১ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।

পরিচালক জানান, বাকি ৫৪ হাজার ৯০৪ জন হজযাত্রী নির্ধারিত এয়ারলাইন্সের মাধ্যমে পর্যায়ক্রমে সৌদি আরবে পৌঁছাবেন।

হজ অফিসের তথ্য অনুযায়ী, মোট ৪ হাজার ৫৬৫ জন হজযাত্রী সরকারি ব্যবস্থাপনায় এবং ৭৩ হাজার ৯৩৫ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করবেন।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ঢাকা/এসএস

জনপ্রিয়

যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেন ট্রাম্প: ইরানকে আলোচনার জন্য সময় দেওয়ার ঘোষণা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সৌদি আরবে পৌঁছেছেন ২৩,৩৭২ জন হজযাত্রী

আপডেটের সময় ১০:৩১:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬