ভিয়েনা ০৭:১৫ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা প্রেমের বিয়ের তিন মাস পর নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে স্বৈরাচারের দোসররা: প্রতিমন্ত্রী টুকু ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে টাঙ্গাইলে সমাবেশ ও গণ মিছিল বাতিঘর আদর্শ পাঠাগারের আয়োজনে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন রাতের আঁধারে অসুস্থ স্বামীকে রাস্তায় ফেলে গেল স্ত্রী সরকার মানবপাচার রোধে সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা বাস্তবায়ন করছে : স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, উত্তপ্ত ক্যাম্পাস

ডান হাত হারিয়ে বাঁ হাতে পরীক্ষা দিচ্ছে রেজভী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:২৮:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • ১৩৮ সময় দেখুন

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : বিদ্যুৎস্পৃষ্টে ডান হাত হারায়। পরীক্ষার খাতায় লিখতে হচ্ছে বাঁ হাত দিয়ে। মঙ্গলবার লালমোহনে দাখিল পরীক্ষার্থী ইকবাল হাসান রেজভী কোরআন মাজিদ বিষয়ে পরীক্ষা দেয়। লালমোহন ইসলামিক মডেল মাদ্রাসা থেকে ক্লাস করে এবছর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ কেন্দ্রের ১০২ নম্বর কক্ষে পরীক্ষা দিচ্ছে রেজভী।

পরীক্ষার খাতায় সে বাঁ হাত দিয়েই পরিচ্ছন্নভাবে লিখছে। যদিও তার বাঁ হাত দিয়ে লেখার অভিজ্ঞতা ছিলো না, কিন্তু করনাকালীন সময়ে ষষ্ঠ শ্রেণিতে থাকাকালে লালমোহন লাঙ্গলখালী আব্দুল ওহাব মাধ্যমিক বিদ্যালয় মাঠে বন্ধুদের সাথে ক্রিকেট খেলতে যায় রেজভী। তখন ক্রিকেট বল চলে যায় পাশে থাকা জেলা পরিষদের মার্কেটের ছাদে। রেজভী ওই সময় বল আনতে আরেকবন্ধুকে নিয়ে মার্কেটের ছাদে যায়। ছাদের উপর ছিলো বিদ্যুতের লাইনের তার।

রিজভী অসতর্কতাবশত তারের সাথে ডান হাত লেগে বিদ্যুতায়িত হয়ে আহত হয়। পরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার ডান হাত কেটে ফেলতে হয়। তার বাবা লালমোহন সদর ইউনিয়নের পেশকার হাওলা গ্রামের মোঃ ইউসুফ। বাবা একটি কোম্পানীর খাদ্যপণ্য লালমোহন বাজারে দোকানে দোকানে পৌছে দেওয়ার চাকরী করেন। সামান্য বেতনে সংসার চলছে তাদের। তার চিকিৎসার জন্য বন্ধুরাও এগিয়ে আসে। সুস্থ হয়ে সে ইসলামিক মডেল মাদরাসায় ভর্তি হয়। সেই থেকে সে বাঁ হাতে লেখা শুরু করে।

মঙ্গলবার একযোগে সারাদেশে এসএসসি ও দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হলে রিজভীও দাখিল পরীক্ষায় অংশ নেয়। ইসলামিক মডেল মাদরাসার ২৩ জন শিক্ষার্থীর মধ্যে রেজভী অন্যতম। সবাই ডান হাতে স্বাভাবিক ভাবে পরীক্ষা দিলেও সে ব্যতিক্রম। রেজভী জানায়, ‘আল্লাহর রহমতে ডান হাতের মতোই শক্তি পায় বাঁ হাতে। কোরআন মাজিদ পরীক্ষাও সুন্দরভাবে লিখতে পেরেছে বলে জানায় সে’।

রেজভীর প্রতিষ্ঠানের পরিচালক অধ্যাপক এম এ জাহের বলেন, ‘ছাত্রটি অনেক কষ্ট করে লেখাপড়া করছে। ওর পরীক্ষা নেয়ার ক্ষেত্রে প্রশাসনের ও হল সচিবের সহানুভূতিশীল হওয়া উচিত।’
তার পরীক্ষা কেন্দ্র সচিব অধ্যক্ষ মাওঃ মোশাররফ হোসাইন বলেন, শিক্ষার্থী বাঁ হাতে লিখতে পারছে। তার কোন সমস্যা হচ্ছে না। যদি কোন সমস্যা হয় বিধি অনুযায়ী আমরা দেখবো।
ঢাকা/ইবিটাইমস/এসএস

Tag :

লালমোহনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ডান হাত হারিয়ে বাঁ হাতে পরীক্ষা দিচ্ছে রেজভী

আপডেটের সময় ০৪:২৮:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬