ভিয়েনা ০৯:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসরাইল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের কমিশনিং লাইসেন্স অর্জন সংবর্ধনা নিতে নয়, এই জনপদের মানুষের কাছে কৃতজ্ঞতা জানাতে এসেছি – স্পিকার মেজর হাফিজ সালজবুর্গে ট্রেনের ধাক্কায় অস্ট্রিয়ার জাতীয় ফুটবল দলের প্রাক্তন গোলরক্ষক ম্যানিঙ্গারের মৃত্যু ‘যতদিন লাগে’ ইরানের বন্দর অবরোধ করবে যুক্তরাষ্ট্র: পেন্টাগন প্রধান ট্রাম্পের অন্য দেশকে হুমকি দেওয়ার অধিকার নেই : লুলা মাতামুহুরীতে পর্যটক নিখোঁজ নেত্রকোণায় জ্বালানি তেল মজুতের দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা বগুড়ায় ৪ হাজার লিটার ডিজেল জব্দ ঝিনাইদহে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

লালমোহনে আন্তঃজেলা মাদক ও জাল টাকার ব্যবসায়ী আটক

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:০২:৪১ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
  • ৮০ সময় দেখুন

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : ভোলার লালমোহন উপজেলায় ইয়াবা ও জাল টাকাসহ মো. শাহাবুদ্দিন নামে আন্তঃজেলা মাদক ও জাল টাকার চিহ্নিত এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে এ ঘটনায় লালমোহন থানায় প্রেস ব্রিফিং করেছেন অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ। আটককৃত শাহাবুদ্দিন উপজেলার কালমা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চরলক্ষ্মী এলাকার মৃত নূর ইসলামের ছেলে।

প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ বলেন, মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে লালমোহন থানার এসআই মো. আসাদুজ্জামান খান সঙ্গীয় ফোর্স মোটরসাইকেলযোগে জরুরি ডিউটি ও অবৈধ মাদকদ্রব্য উদ্ধারের লক্ষ্যে অভিযান পরিচালনা করেন। এ সময় পুলিশের ওই ফোর্সের সদস্যরা উপজেলার কালমা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের একটি নির্মাণাধীন পাকা ভবন সংলগ্ন কাঁচা সড়কের ওপর দিয়ে যাওয়ার সময় এক ব্যক্তি দৌঁড়ে পালানোর চেষ্টা করেন। তখন পুলিশ সদস্যরা তাকে আটক করেন। আটক ব্যক্তি ওই এলাকার মৃত নূর ইসলামের ছেলে মো. শাহাবুদ্দিন (৪২)। এ সময় তাকে জিজ্ঞাসাবাদ করেন পুলিশ সদস্যরা। জিজ্ঞাসাবাদের একপর্যায় তার কাছে ইয়াবা ট্যাবলেট এবং জাল টাকা রয়েছে বলে স্বীকার করেন শাহাবুদ্দিন।

তিনি বলেন, এরপর আটককৃত মো. শাহাবুদ্দিনের শরীর তল্লাশি চালিয়ে ৩৪ হাজার টাকার জাল নোট ও নীল রঙের বায়ুরোধক জিপারের মধ্য থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া তার কাছ থেকে মাদক ব্যবসার নগদ ৬০ হাজার ৬৫০ টাকা, একটি আইফোন, একটি অপ্পো মোবাইল, ইসলামি ব্যাংকের একটি ডেভিট কার্ড এবং মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি পালসার মোটরসাইকেল উদ্ধার করা হয়। আটককৃত শাহাবুদ্দিন আন্তঃজেলা মাদক ও জাল টাকার ব্যবসায়ী।

অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, আটকের পর শাহাবুদ্দিনের বিরুদ্ধে লালমোহন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ও বিশেষ আইনে পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে। এরপর বুধবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে এরআগেও ভোলা জেলার বিভিন্ন থানায় অন্তত ৮টি মামলা রয়েছে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

ইসরাইল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে আন্তঃজেলা মাদক ও জাল টাকার ব্যবসায়ী আটক

আপডেটের সময় ০২:০২:৪১ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬