ভিয়েনা ০২:১৪ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার

টাঙ্গাইলে নকল সস ও বেশি দামে ভোজ্যতেল বিক্রীর অপরাধে দুই ব্যবসায়ীকে জরিমানা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:৫৮:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • ৭৪ সময় দেখুন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : টাঙ্গাইলে নকল সস বিক্রি এবং ভোজ্যতেল বেশি দামে বিক্রির অপরাধে দুই ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে ৫৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (৮ এপ্রিল) দুপুরে শহরের পার্ক বাজারে টাঙ্গাইল জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেলের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান সূত্রে জানা গেছে, মেসার্স বাবুল কুমার সাহা এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান ঢাকা বা সাভার থেকে নকল সস সংগ্রহ করে রাতের আঁধারে টাঙ্গাইলের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। গোপন তথ্যের ভিত্তিতে ওই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে প্রায় ২০০ লিটার নকল সস জব্দ করা হয়। এই অপরাধের দায়ে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং জব্দকৃত নকল সস ধ্বংস করা হয়েছে। অপরদিকে, একই বাজারে এরশাদ স্টোরে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে ভোজ্য তেল বিক্রি করার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

টাঙ্গাইল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, নকল সস বিক্রি ও ভোজ্যতেল বেশি দামে বিক্রির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এবং অনিয়ম রোধে ভোক্তা অধিকারের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টাঙ্গাইলে নকল সস ও বেশি দামে ভোজ্যতেল বিক্রীর অপরাধে দুই ব্যবসায়ীকে জরিমানা

আপডেটের সময় ০১:৫৮:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬