ভিয়েনা ০৩:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার

টাঙ্গাইলে ছয় মাদক বিক্রতা ও তিনজন মাদকসেবী গ্রেফতার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:০৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • ৩০ সময় দেখুন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : টাঙ্গাইলে ইয়াবা-গাঁজাসহ ৬ মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া মাদক সেবনের সময় ৩ জনকে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭ দিন করে কারাদণ্ড দেয়া হয়েছে। বুধবার (৮ এপ্রিল) দুপুরে টাঙ্গাইল সদর থানার ওসি রুহুল আমিন সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
গ্রেফতারকৃতরা হলো টাঙ্গাইল সদর উপজেলার লাকী (৩১), লিটন কর্মকার (৪৩), আসিফুজ্জামান আসিফ (২৯) সোহান নূর (৩০), হৃদয় (২২) এবং বিশু (২২)।
কারাদণ্ডপ্রাপ্তরা হলো মধুপুর উপজেলার জাঙ্গালীয়া এলাকার আজাহারুলের ছেলে সেলিম মিয়া (২৫), কালিহাতী উপজেলার মগড়া এলাকার কৃষ্ণ চক্রবর্তীর ছেলে মানিক চক্রবর্তী (৩৫) এবং ঘাটাইল উপজেলার ধলাপাড়া এলাকার বাছেদ খানের ছেলে মুনসুর খান (৪২)।
সদর থানার ওসি রুহুল আমিন বলেন, মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে টাঙ্গাইল সদর উপজেলায় পৃথকস্থানে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেফতার করা হয়। সময় তাদের কাছ থেকে ৭৫২ পিস ইয়াবা ট্যাবলেট, ১০০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ টাকা ৫১ হাজার ৩৮০ টাকা উদ্ধার করা হয়। এ ব্যাপারে পৃথক মামলা হয়েছে। পরে বুধবার (৮ এপ্রিল) দুপুরে গ্রেফতারকৃতদের টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে। এছাড়া টাঙ্গাইল থানা এলাকায় মাদক সেবনের অভিযোগে ৩ জনকে ৭ দিন করে কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা করেছের ভ্রাম্যমাণ আদালত। এ ধরনের অভিযান অব্যহত থাকবে।
তিনি আরো বলেন, প্রথমে মঙ্গলবার রাতে সদর উপজেলার কান্দাপাড়া এলাকা অভিযান চালিয়ে লাকী ও লিটন কর্মকারকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৭২০ পিস ইয়াবা এবং মাদক বিক্রয়ের নগদ টাকা ৫১ হাজার ৩৮০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের মূল্য ২ লাখ ১৬ হাজার টাকা। অপরদিকে বটতলা আকুর টাকুরপাড়া এলাকা থেকে আসিফুজ্জামান আসিফ ও সোহান নূরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। অপরদিকে শিশু একাডেমি গেইটের সামনে থেকে হৃদয় ও বিশুকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ১শ’ গ্রাম গাঁজা উদ্ধার উদ্ধার করা হয়। অপরদিকে টাঙ্গাইল থানা এলাকায় মাদক বিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ৩ মাদক সেবীকে ৭দিন করে কারাদণ্ড ও ৫০ টাকা করে জরিমানা করেন।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টাঙ্গাইলে ছয় মাদক বিক্রতা ও তিনজন মাদকসেবী গ্রেফতার

আপডেটের সময় ০৫:০৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬