ভিয়েনা ০৯:২২ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
স্পারসোকে আধুনিক ও যুগোপযোগী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রীর নির্দেশ শিক্ষা বাজেটের সঠিক ও স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী লালমোহনে জমিজমা বিরোধে সংঘর্ষ, আহত ২ লালমোহন হা-মীম রেসিডেন্সিয়ালে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা লালমোহনবাসী ডিপিপি অনুযায়ী কার্পেটিংসহ মূল পরিকল্পনার বাস্তবায়ন চায় ভিটামিন ‘এ‘ ক্যাপসুল পাচ্ছে লালমোহনের ৪৭৯১৭ শিশু লালমোহনে কোস্টগার্ডের অভিযানে গাঁজাসহ আটক ২ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শান্তিচুক্তি লঙ্ঘনের অভিযোগ ইরানের দেশে ফিরেই বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

গাজায় ইসরাইলি হামলায় নিহত ৪

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:০৮:৪৪ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
  • ৮৩ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : গাজায় ইসরাইলি হামলায় চার জন নিহত হয়েছেন ও আহত হয়েছেন আরও কয়েকজন। গাজার সিভিল ডিফেন্স সংস্থা ও একটি হাসপাতাল রোববার এ তথ্য জানিয়েছে ।

সংস্থাটি আরও জানায়, ভোরের আগে গাজা সিটির পূর্বাঞ্চলের একটি এলাকায় এই হামলা চালানো হয়। গাজা ভূখণ্ডের সবচেয়ে বড় শহর এটি।

সংস্থাটি হামাসের অধীনে উদ্ধারকারী বাহিনী হিসেবে কাজ করে। গাজা সিটি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

সিভিল ডিফেন্স জানায়, ‘ভোরের আগে ইসরাইলি বিমান হামলায় চার জন নিহত ও আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।’
গাজার আল-শিফা হাসপাতালও একই তথ্য নিশ্চিত করেছে।

হাসপাতালটি জানায়, একটি ইসরাইলি ড্রোন থেকে এই হামলা চালানো হয়।

হাসপাতালের এক বিবৃতিতে বলা হয়, ‘একটি ইসরাইলি ড্রোন বেসামরিক মানুষের একটি দলের ওপর দুটি ক্ষেপণাস্ত্র ছোড়ে। এতে চার জন শহীদ ও পাঁচ জন আহত হয়েছেন। আজ সকালে তাদেরকে হাসপাতালে আনা হয়েছে।’

এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে ইসরাইলি সেনাবাহিনী জানায়, তারা ঘটনাটি খতিয়ে দেখছে।

গাজার হামাসের অধীনে পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধ বিরতি কার্যকর থাকা সত্ত্বেও, গাজা জুড়ে ইসরাইল তাদের হামলা অব্যাহত রেখেছে। ১০ অক্টোবর যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে এ সব হামলায় অন্তত ৭১৫ জন নিহত হয়েছেন।

জাতিসংঘ এই মন্ত্রণালয়ের তথ্যকে নির্ভরযোগ্য বলে মনে করে।

ইসরাইল বলেছে, যুদ্ধবিরতি শুরুর পর থেকে তাদের পাঁচ জন সেনা নিহত হয়েছেন।

গাজায় গণমাধ্যমের ওপর বিধিনিষেধ ও সীমিত প্রবেশাধিকার থাকায় হতাহতের সংখ্যা বা যুদ্ধের পরিস্থিতি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি এএফপি।
দুই বছর ধরে চলা যুদ্ধ মূলত যুদ্ধবিরতিতে থেমে গেলেও, ইসরাইল ও হামাস একে অপরের বিরুদ্ধে তা লঙ্ঘনের অভিযোগ করে যাচ্ছে।
ঢাকা/এসএস

স্পারসোকে আধুনিক ও যুগোপযোগী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রীর নির্দেশ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

গাজায় ইসরাইলি হামলায় নিহত ৪

আপডেটের সময় ১২:০৮:৪৪ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬