ভিয়েনা ১১:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৪৩০ মার্কিন হামলার প্রতিশোধ হিসেবে কুয়েত ও বাহরাইনে ইরানের হামলা মেসির গোলে শতভাগ জয় নিয়ে নক আউটে আর্জেন্টিনা রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি এবারের ভিটামিন ‘এ’ ক্যাপসুলের মান অত্যন্ত ভালো : স্বাস্থ্যমন্ত্রী স্পারসোকে আধুনিক ও যুগোপযোগী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রীর নির্দেশ শিক্ষা বাজেটের সঠিক ও স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী লালমোহনে জমিজমা বিরোধে সংঘর্ষ, আহত ২ লালমোহন হা-মীম রেসিডেন্সিয়ালে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা লালমোহনবাসী ডিপিপি অনুযায়ী কার্পেটিংসহ মূল পরিকল্পনার বাস্তবায়ন চায়

জ্বালানি তেল তদারকিতে সারাদেশে ভিজিলেন্স টিম গঠন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৩২:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬
  • ৯৪ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : জ্বালানি তেলের সরবরাহ ব্যবস্থা তদারকি জোরদার করতে দেশের সব জেলায় ভিজিলেন্স টিম গঠন করেছে সরকার। শুক্রবার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, জ্বালানি তেলের অবৈধ মজুদদারি ও বিভিন্ন অনিয়ম প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও কার্যকর ভূমিকা পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।

একই সঙ্গে অবৈধ মজুতদারির তথ্য প্রদানকারীদের জন্য পুরস্কার ঘোষণা করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানানো হয়। সচেতন নাগরিকদের সুনির্দিষ্ট অভিযোগ ও তথ্য-প্রমাণসহ পরামর্শ দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানিয়েছে, সারাদেশের প্রতিটি জেলায় গঠিত ভিজিলেন্স টিমের মোবাইল নম্বর প্রকাশ করা হয়েছে, যাতে জনগণ সহজেই সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করতে পারেন।

এদিকে, বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি বিবেচনায় ) সকল গ্রাহককে প্রয়োজনের অতিরিক্ত জ্বালানি না কেনার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)।

একই সঙ্গে ভোক্তাদের স্বাভাবিক ক্রয় প্রক্রিয়া বজায় রেখে সাশ্রয়ী ব্যবহারের আহ্বান জানানো হয়েছে।
ঢাকা/এসএস

Tag :

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৪৩০

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

জ্বালানি তেল তদারকিতে সারাদেশে ভিজিলেন্স টিম গঠন

আপডেটের সময় ০৭:৩২:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬