ভিয়েনা ১১:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৪৩০ মার্কিন হামলার প্রতিশোধ হিসেবে কুয়েত ও বাহরাইনে ইরানের হামলা মেসির গোলে শতভাগ জয় নিয়ে নক আউটে আর্জেন্টিনা রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি এবারের ভিটামিন ‘এ’ ক্যাপসুলের মান অত্যন্ত ভালো : স্বাস্থ্যমন্ত্রী স্পারসোকে আধুনিক ও যুগোপযোগী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রীর নির্দেশ শিক্ষা বাজেটের সঠিক ও স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী লালমোহনে জমিজমা বিরোধে সংঘর্ষ, আহত ২ লালমোহন হা-মীম রেসিডেন্সিয়ালে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা লালমোহনবাসী ডিপিপি অনুযায়ী কার্পেটিংসহ মূল পরিকল্পনার বাস্তবায়ন চায়

লালমোহনে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের মহান স্বাধীনতা দিবস উদযাপন ও উন্নয়ন সভা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৫১:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
  • ১২৭ সময় দেখুন

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : ভোলার লালমোহনে উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (জনবীমা)। দিবসটি উপলক্ষে কোম্পানির ভোলার জোনাল অফিসে এক বিশেষ আলোচনা ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (২৬ মার্চ) সকালে ভোলার লালমোহন জোনাল অফিস কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ বক্তারা মহান স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং বিমা শিল্পের প্রসারে স্বাধীনতার গুরুত্ব ও দেশের অর্থনৈতিক উন্নয়নে বিমার ভূমিকা নিয়ে আলোচনা করেন।

কোম্পানির ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন এবং গ্রাহকসেবার মান আরও বৃদ্ধির লক্ষ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়। বক্তারা সাধারণ মানুষের মাঝে বিমার সুফল পৌঁছে দিতে এবং জনবীমাকে আরও জনপ্রিয় করতে মাঠ পর্যায়ের কর্মীদের নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান।

ভোলার জোনাল অফিস ইনচার্জ মোঃ মোতাহার হোসেন চৌধুরী এর সভাপতিত্বে, দুলাল হাট ব্লক ইনচার্জ মোঃ শামীম হোসেন এর সঞ্চালনায়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনবীমা কোম্পানির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোঃ আবুল কাশেম,

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডেপুটি ভাইস প্রেসিডেন্ট (উন্নয়ন) বরিশাল এর আতিকুর রহমান, বৃহত্তর পটুয়াখালী এরিয়া ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন, উক্ত আলোচনা ও উন্নয়ন সভায় ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের স্থানীয় জোনাল অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, এলাকা ব্যবস্থাপক এবং বিপুল সংখ্যক উন্নয়ন কর্মী উপস্থিত ছিলেন। সভা শেষে দেশের সমৃদ্ধি ও বিমা গ্রাহকদের কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
ঢাকা/ইবিটাইমস/এসএস

Tag :

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৪৩০

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের মহান স্বাধীনতা দিবস উদযাপন ও উন্নয়ন সভা

আপডেটের সময় ০২:৫১:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬