ভিয়েনা ০৭:৫৩ অপরাহ্ন, রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
‘বেটার’ বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর ঝালকাঠিতে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচির উদ্বোধন খোয়াই ব্রিজে টমটমের ধাক্কা: নিচে পড়ে নারীর মৃত্যু হবিগঞ্জে খোয়াই ব্রিজে টমটমের ধাক্কা: নিচে পড়ে নারীর মৃত্যু গাজায় ইসরাইলি হামলায় নিহত ৪ বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ রাজনৈতিক কারণে ধর্ম নিয়ে বিভাজনের সুযোগ নেই : মির্জা ফখরুল প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ইউরোপীয়ান বাংলা জার্নালিস্ট এসোসিয়েশনের ভার্চুয়াল সভা অনুষ্ঠিত শিক্ষা মন্ত্রণালয় ‘ইবাদতখানা’, অসৎ কাজের স্থান নেই : শিক্ষামন্ত্রী

টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক হলেন ওবায়দুল হক নাসির

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:৪৬:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
  • ১০০ সময় দেখুন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : দেশের ৪২টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। এরই অংশ হিসেবে বিএনপি নেতা এসএম ওবায়দুল হক নাসিরকে টাঙ্গাইল জেলা পরিষদে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার(১৬ মার্চ) জেলা পরিষদে যোগদান করে প্রথম অফিস করেছেন এসএম ওবায়দুল হক নাসির। এরআগে রোববার (১৫ মার্চ) বিকালে প্রধানমন্ত্রীর কার্যালয় দেশের ৪২টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ করে।

টাঙ্গাইল জেলা পরিষদে প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়া কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য এসএম ওবায়দুল হক নাসির গত পার্লামেন্ট ইলেকশনে টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসন থেকে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী ছিলেন। কিন্তু বিএনপির বহিস্কৃত বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী সাবেক এমপি ও প্রতিমন্ত্রী লুৎফর রহমান খান আজাদের কাছে তিনি পরাজিত হন। এই আসনে লুৎফর রহমান খান আজাদ এক লাখ ৬ হাজার ৭৯৪ ভোট পেয়ে জয়লাভ করেন। আর বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী এসএম ওবায়দুল হক নাসির ৮১ হাজার ৭৩৪ ভোট পেয়ে পরাজিত হন।

টাঙ্গাইল জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক এসএম ওবায়দুল হক নাসির জানান, তাঁকে জেলা পরিষদের প্রশাসক নিয়োগ দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে তিনি কৃতজ্ঞ। প্রধানমন্ত্রী যে তার উপর আস্থা রেখেছেন সে মর্যাদা তিনি রক্ষা করবেন।

তিনি জানান, স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করা এবং উন্নয়ন কর্মকাণ্ডকে ত্বরান্বিত করার লক্ষ্যে সরকারের এ সিদ্ধান্তের মাধ্যমে জেলা পরিষদগুলোর প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

‘বেটার’ বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক হলেন ওবায়দুল হক নাসির

আপডেটের সময় ১১:৪৬:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬