ভিয়েনা ০৩:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
৫০ বছরের পুরনো রাস্তা বন্ধ করে লালমোহনে ৪ পরিবারের ৩০ সদস্য অবরুদ্ধ মেহেরপুর সীমান্তে গোপন ভাণ্ডার থেকে ৫০০০ লিটার তেল জব্দ কুয়েত বিমানবন্দরে ইরানের ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে আগুন ইরান যুদ্ধ দুই-তিন সপ্তাহে শেষ হতে পারে : ট্রাম্প চুক্তি হোক বা না হোক, ‘খুব শিগগিরই’ ‘ ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ঝালকাঠিতে জ্বালানি তেলের সংকটে কৃষির সর্বনাশ টাঙ্গাইলে ৪ ইটভাটায় জরিমানা ইসরাইল পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল অনুমোদন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সাথে ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

চরফ্যাশনে বিষাক্ত ঘাস খেয়ে ৫ গরুর মৃত্যু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:৫৬:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • ১৭৯ সময় দেখুন

শহিদুল ইসলাম জামাল, চরফ্যাশন : ভোলার চরফ্যাশন উপজেলার ওমরপুর ইউনিয়নের খোদেজা বাগ এলাকার ৯নং ওয়ার্ডে নূর হোসেন ফরাজী নামে এক কৃষকের জমির ঘাসের বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে ৫ টি গরুর মৃত্যু হয়েছে। এসময় আরও ৩ টি গরু অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। একাধিক গরুর এমন মৃত্যুতে এলাকায় ব্যাপক চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে।

বুধবার (১১ মার্চ) রাতে এ ঘটনা ঘটে। কৃষক নূর হোসেন ফরাজীর ৮টি গৃহপালিত গরুর মধ্যে হঠাৎ কয়েকটি গরু অসুস্থ হয়ে পড়ে। পরিস্থিতি খারাপ হলে এর মধ্যে দুটি গরু জবাই করতে বাধ্য হন পরিবারের সদস্যরা।

ঘটনার বিবরণে জানা যায়, গ্রামের কৃষি জমি থেকে ঘাস কেটে এনে গরুগুলোকে খাওয়ানো হয়েছিল। ঘাস খাওয়ার কিছুক্ষণের মধ্যেই গরুগুলো অসুস্থ হয়ে পড়ে এবং পাঁচটি গরু মারা যায়। ধারণা করা হচ্ছে, ওই ঘাসের সঙ্গে বিষাক্ত কোনো উপাদান মিশে ছিল।

খামারি নূর হোসেন ফরাজী জানান, কোরবানি ঈদ ও দুগ্ধ উৎপাদনের জন্য আমি নিজের সন্তানের মতো করে গরু গুলোকে লালন পালন করে বড় করতেছিলাম। কিন্তু ঘাস খাওয়ানের কারণে যে এভাবে মৃত্যু হবে তা কখোনই ভাবনি।

অসুস্থ গরুগুলোর চিকিৎসা করেছেন ভোলার প্রাক্তন প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা সাদ্দাম হোসেন বাপ্পি। বর্তমানে বাকি তিনটি গরুর চিকিৎসা চলমান রয়েছে। এ ঘটনায় কৃষক পরিবারটি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে।

স্থানীয় প্রাণিসম্পদ কর্মকর্তা সাদ্দাম হোসেন বাপ্পি বলেন, জমির কীটনাশকের বিষক্রিয়ার কারণে কিংবা বৃষ্টির সময় কচি ঘাসে নাইট্রোজেনের মাত্রা বেশি থাকে। সেই নাইট্রেট বিষক্রিয়ায় গরুগুলো মারা যেতে পারে। খামারি নিজ জমির পাশ থেকে ঘাস কেটে আনলে তা খেয়ে গরুগুলোর শারীরিক অস্বাভাবিকতা দেখা দেয়। খামারিদের এই মুহূর্তে গরুকে শুধু কাঁচা ঘাস দেওয়া থেকে বিরত থাকা উচিত বলে জানান।
ঢাকা/ইবটাইমস/এসএস

৫০ বছরের পুরনো রাস্তা বন্ধ করে লালমোহনে ৪ পরিবারের ৩০ সদস্য অবরুদ্ধ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

চরফ্যাশনে বিষাক্ত ঘাস খেয়ে ৫ গরুর মৃত্যু

আপডেটের সময় ১২:৫৬:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬