ভিয়েনা ০১:১২ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

হবিগঞ্জ র‍্যাব-৯ এর বিশেষ অভিযানে ৬০ কেজি গাঁজাসহ আটক ২

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:১৩:০৮ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
  • ১২২ সময় দেখুন
হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে ৬০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯।
মঙ্গলবার (৩ মার্চ) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল উপজেলার তেলিয়াপাড়া বাজার সংলগ্ন একটি চা বাগানের সামনে অভিযান পরিচালনা করে। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরে তাদের কাছ থেকে খাকি রঙের স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন চুনারুঘাটের লস্করপুর গ্রামের মৃত জনু মুন্ডা ছেলে বিনয় মুন্ডা (৩০),ও একই এলাকার নিতন বাগতি ছেলে সাথী বাগতি (৩০)।
র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিল বলে স্বীকার করেছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি নিয়ে গ্রেপ্তারকৃতদের ও উদ্ধারকৃত আলামত মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
র‍্যাব-৯ এর পক্ষ থেকে জানানো হয়, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
মোতাব্বির হোসেন কাজল /ইবিটাইমস/এম আর  
জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হবিগঞ্জ র‍্যাব-৯ এর বিশেষ অভিযানে ৬০ কেজি গাঁজাসহ আটক ২

আপডেটের সময় ০৫:১৩:০৮ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬