ভিয়েনা ১১:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
দেশের সব আবর্জনা দূর করতে চাই: শফিকুর রহমান জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা সৌদি আরবে চাঁদ দেখা গেছে, আগামীকাল থেকে মধ্যপ্রাচ্যে রমজান শুরু পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লার সৌজন্য সাক্ষাৎ নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন বিদায়ী প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান, ৪৯ সদস্যের মন্ত্রিসভা গঠন আগামীকাল মঙ্গলবার সন্ধ্যায় সৌদির আকাশে চাঁদ দেখা গেলে বুধবার থেকে রোজা রাজনৈতিক প্রতিহিংসায় হত্যা মামলায় ফাঁসানোর চেষ্টা পাকিস্তান নির্ভরতা কাটাতে গিয়ে আফগান ওষুধ বাজারে অস্থিরতা

মা-বোনদের মূল্য নির্ধারণ করতে চায় একটি দল :নয়ন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:১০:১৭ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
  • ১৬০ সময় দেখুন

oplus_0

শহিদুল ইসলাম জামাল, চরফ্যাসন : ভোলা-৪ আসনে বিএনপির মনোনিত প্রার্থী ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বলেছেন, ‘একটি রাজনৈতিক দলের লোকজন ধর্মের অপব্যাখ্যা দিয়ে নারী ভোটারদের বিভ্রান্ত করছে।

তারা বাসাবাড়িতে গিয়ে তালিমের কথা বলে, নামাজ রোজার কথা বলে; কাজগুলো চমৎকার কিন্তু উদ্দেশ্যটা হয়তো ভালো না। ৭১ সালে ওদের কাছে মা-বোনদের কোন মূল্য ছিলো না। এরা কম বয়সি নারীদেরকে পাক বাহিনীর হাতে তুলে দিয়েছে। এখন তারা হাঠাৎ করে অনুভব করলো আমাদের মা-বোনদের নাকি ওদের কাছে মূল্য আছে। আমরা শুনলাম ভোটের আগে বিকাশে কিংবা অন্য কোন মাধ্যমে মা-বোনদের মূল্য নির্ধারণ করতে চায় খুচরা টাকা দিয়ে।’

বুধবার (২৮ জানুয়ারী) ভোলা-৪ নির্বাচনী আসনে আবুবকর ইউনিয়নে পথসভায় তিনি এসব কথা বলেন।

নুরুল ইসলাম নয়ন বলেন, ‘বেগম খালেদা জিয়া নারীদের শিক্ষার মান উন্নয়ন এবং নারীর জন্য বিভিন্ন প্রকল্প চালু করেছেন। এমনকি সন্তানদের নামের পাশে বাবার নাম ছিলো, বাবার নামের পাশাপাশি মায়ের নাম যুক্ত করেছেন তিনি। ইনশাআল্লাহ বিএনপি ক্ষমতায় আসলে নারীদের প্রতিটি অধিকারের প্রতি গুরুত্ব দেয়া হবে।’

তিনি নারীদের উদ্দেশ্য বলেন, ‘আপনারা অন্যায়ের প্রতিবাদ করবেন। নারীদের ইভটিজিংকারী এবং মাদক কারবারিদের যদি পুলিশের হাতে তুলে দিতে পারেন, তাহলে আমি আপনাদের পাশে থাকবো।’
এসময় চরফ্যাসন উপজেলা বিএনপি ও আবুবকর ইউনিয়ন বিএনপি’র নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

দেশের সব আবর্জনা দূর করতে চাই: শফিকুর রহমান

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মা-বোনদের মূল্য নির্ধারণ করতে চায় একটি দল :নয়ন

আপডেটের সময় ০৩:১০:১৭ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬