ভিয়েনা ১১:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বগুড়া সিটি কর্পোরেশনের ফলক উন্মোচন প্রধানমন্ত্রীর জনগণ হারানো গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে : প্রধানমন্ত্রী ৪৩তম ভিয়েনা সিটি ম্যারাথনে জয়ী হয়েছেন কেনিয়ার ফ্যানি কিপ্রোটিচ স্কুলে সংস্কৃতিচর্চা হলে দেশে উগ্রবাদ থাকবে না : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ৫ মে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পানি ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত শাহপরান ফেরি থেকে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ৪ জন আটক যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অগ্রগতি, চূড়ান্ত চুক্তি এখনো দূরে: ইরানের স্পিকার বিশ্ববাজারের সাথে সামঞ্জস্য রেখে দেশে জ্বালানি তেলের দাম সমন্বয় রাত ৩টা পর্যন্ত অফিসিয়াল কাজ করেছেন প্রধানমন্ত্রী

ইসি ও গণমাধ্যম পক্ষপাতিত্ব করছে : নাহিদ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:২৮:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
  • ১১০ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশন ও গণমাধ্যম একটি দলের প্রতি পক্ষপাতিত্ব করছে বলে অভিযোগ তুলেছেন ঢাকা-১১ আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

বুধবার (২৮ জানুয়ারি) সকালে রাজধানীর হাতিরঝিলে নির্বাচনী প্রচারণার সময় এই মন্তব্য করেন তিনি।

এলাকার পরিবর্তন এবার সম্ভব জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘অনেক পার্ক, খেলার মাঠ দখল হয়েছে। মাদকের প্রকাশ্য কারবার রয়েছে। ‎গ্যাস, বিদ্যুৎ, ভূমিদখলসহ বিভিন্ন সমস্যার কথা বলছে মানুষ। তাদের কথার ওপর ভিত্তি করেই ইশতেহার তৈরি হচ্ছে।’ ‎চাঁদাবাজি সারা দেশের মতো এই আসনেও বড় সমস্যা উল্লেখ করে তিনি বলেন, ‘এই সমস্যা নিরসনে কাজ করবো। এছাড়া স্কুল, হাসপাতাল, ড্রেনেজ সিস্টেমসহ বেশকিছু বিষয়ে কাজ করবো। ওয়ার্ডভিত্তিক ইশতেহারও করা হচ্ছে।’ জুলাই সনদ বাস্তবায়ন করাই প্রথম লক্ষ্য বলে জানান এনসিপির আহ্বায়ক। তিনি বলেন, ‘দেশ যে ভারতীয় আধিপত্যবাদে আটকে রয়েছে, সেখান থেকে ফিরিয়ে আনতে হবে।’

গণভোটের পক্ষে তিনি বলেন, ‘আপনারা দলকে ভোট না দিলেও অন্তত গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিবেন। ১৬ বছর পর অনুষ্ঠিত এ নির্বাচনে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। এলাকার সন্তান হিসেবে এই প্রত্যাশা করি।’ গত মঙ্গলবার ঢাকা-৮ আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী ও এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনার পর রাজনৈতিক সহঅবস্থান আর আগেরমত নেই অভিযোগ করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘এভাবে চলতে থাকলে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে না। সারা দেশে প্রার্থীদের শারীরিক হেনস্তাসহ নারীদের ওপর হামলা হচ্ছে।’ নাহিদ ইসলাম রাজধানীর বাড্ডার বিভিন্ন আবাসিক এলাকা ঘুরে ভোটারদের সঙ্গে মতবিনিময়ে ও জনসংযোগ করেছেন।
ঢাকা/এসএস

জনপ্রিয়

বগুড়া সিটি কর্পোরেশনের ফলক উন্মোচন প্রধানমন্ত্রীর

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইসি ও গণমাধ্যম পক্ষপাতিত্ব করছে : নাহিদ

আপডেটের সময় ১১:২৮:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬