ভিয়েনা ০৯:৫৪ অপরাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
৫০ বছরের পুরনো রাস্তা বন্ধ করে লালমোহনে ৪ পরিবারের ৩০ সদস্য অবরুদ্ধ মেহেরপুর সীমান্তে গোপন ভাণ্ডার থেকে ৫০০০ লিটার তেল জব্দ কুয়েত বিমানবন্দরে ইরানের ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে আগুন ইরান যুদ্ধ দুই-তিন সপ্তাহে শেষ হতে পারে : ট্রাম্প চুক্তি হোক বা না হোক, ‘খুব শিগগিরই’ ‘ ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ঝালকাঠিতে জ্বালানি তেলের সংকটে কৃষির সর্বনাশ টাঙ্গাইলে ৪ ইটভাটায় জরিমানা ইসরাইল পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল অনুমোদন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সাথে ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

লালমোহনে বাসচাপায় মা-ছেলেসহ নিহত-৩

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:৩৮:৪১ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
  • ১১০ সময় দেখুন

জাহিদুল ইসলাম দুলাল, ভোলা দক্ষিণ : ভোলার লালমোহন উপজেলায় বেপরোয়া গতির বাসচাপায় মা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ১০জন। সোমবার দুপুরে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের ডা. আজহার উদ্দিন ডিগ্রি কলেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শশীগঞ্জ এলাকার শিল্পী রাণী দাস (৫৫) ও তার ছেলে তুষার দাস (২৫) এবং অটোরিকশা চালক মো. নাসিম (৪৩)।

জানা গেছে, সোমবার দুপুরে ভোলা থেকে চরফ্যাশনের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বেপরোয়া গতির একটি বাস লালমোহনের ডা. আজহার উদ্দিন ডিগ্রি কলেজের সামনে পৌঁছে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে চাপা দিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে দুমড়ে-মুচড়ে যায় অটোরিকশাটি। এ ঘটনায় অটোরিকশার চালকসহ মা-ছেলে নিহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করেন এবং আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করেন।

বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার ওসি মো. অলিউল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ঢাকা/ইবিটাইমস/এসএস

৫০ বছরের পুরনো রাস্তা বন্ধ করে লালমোহনে ৪ পরিবারের ৩০ সদস্য অবরুদ্ধ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে বাসচাপায় মা-ছেলেসহ নিহত-৩

আপডেটের সময় ০১:৩৮:৪১ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬