ভিয়েনা ১১:২৪ অপরাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ প্রণালি সুরক্ষায় সামরিক শক্তি প্রয়োগের প্রস্তাবে আজ নিরাপত্তা পরিষদে ভোট ইউক্রেন যুদ্ধে নিহত সৈন্যদের অন্ত্যেষ্টিক্রিয়ার আয়োজন করবে উত্তর কোরিয়া মার্কিন চাপের মুখে ২ হাজারের বেশি বন্দিকে ক্ষমার ঘোষণা কিউবার সরকারি ব্যয় সংকোচন, অফিস সময় কমানো ও সন্ধ্যা ৬টার পর মার্কেট বন্ধের সিদ্ধান্ত টানা প্রায় ১৬ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী খুলনায় চালু হচ্ছে ই-হেলথ কার্ড তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে : মীর শাহে আলম ১৮ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক টাঙ্গাইলে হামে আক্রান্ত ৮ মাসের শিশুর মৃত্যু

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক গবেষণা প্রকল্প বাস্তবায়নে চুক্তি সম্পন্ন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:৩৮:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
  • ১৪২ সময় দেখুন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক গবেষণা কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) কর্তৃক বরাদ্দপ্রাপ্ত ২ কোটি ৪৫ লাখ ২৫ হাজার ৫২০ টাকা গবেষণা অনুদানের আওতায় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) সঙ্গে একটি আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হয়েছে।

ইউজিসি বাস্তবায়নাধীন ‘ইম্প্রুভিং কম্পিউটার অ্যান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং টারশিয়ারি এডুকেশন (আইসিএসইটিইপি)’ প্রকল্পের আওতায় ‘গবেষণা ও উন্নয়ন অনুদান’ উপখাত থেকে এই অর্থ বরাদ্দ প্রদান করা হয়। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও ইউজিসির মধ্যে স্বাক্ষরিত আরডিজি (জউএ) পারফরমেন্স কনট্রাক্ট অনুযায়ী, উক্ত গবেষণা প্রকল্পে কৃষি পণ্যের বাজার সংক্রান্ত তথ্য ব্যবস্থাপনা, যোগাযোগ প্রক্রিয়া এবং সিদ্ধান্ত গ্রহণ ব্যবস্থাকে আরও কার্যকর করতে কণ্ঠভিত্তিক ও কথোপকথনমূলক কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে একটি সমন্বিত প্রযুক্তিগত সমাধান নিয়ে গবেষণা পরিচালিত হবে।

এই গবেষণা প্রকল্পের প্রধান গবেষক হিসেবে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের সহযোগী অধ্যাপক ড. নজরুল ইসলাম এবং সহযোগী গবেষক হিসেবে অধ্যাপক ড. নার্গিস আকতার দায়িত্ব পালন করবেন।

মঙ্গলবার (২০ জানুয়ারি ২০২৬) ইউজিসিতে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে গবেষণা অনুদান সংক্রান্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। অনুষ্ঠানে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ইউজিসি সদস্য অধ্যাপক ড. মো. সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইউজিসির সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান, অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, অধ্যাপক ড. মাছুমা হাবিব, অধ্যাপক ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান এবং এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কান্ট্রি ডিরেক্টর হোয়ে ইউন জিয়ং।

গবেষণা অনুদান প্রাপ্তিতে সংশ্লিষ্ট গবেষকদের অভিনন্দন জানিয়ে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল আজীম আখন্দ বলেন, এই অনুদান প্রাপ্তির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রম আরও সুসংহত ও গতিশীল হবে। তিনি এই গুরুত্বপূর্ণ গবেষণা উদ্যোগের জন্য ইউজিসি কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং আশা প্রকাশ করেন যে, গবেষণাটি যথাযথভাবে বাস্তবায়িত হলে কৃষি বাজার ব্যবস্থাপনায় তথ্য প্রযুক্তির কার্যকর ব্যবহার নিশ্চিত করা সম্ভব হবে।

উল্লেখ্য, আইসিএসইটিইপি প্রকল্পের মোট বাস্তবায়ন ব্যয় প্রায় ১ হাজার ৩০০ কোটি টাকা, যার একটি বড় অংশ এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এবং অবশিষ্ট অংশ বাংলাদেশ সরকার বহন করছে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বাংলাদেশ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক গবেষণা প্রকল্প বাস্তবায়নে চুক্তি সম্পন্ন

আপডেটের সময় ১১:৩৮:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬