ভিয়েনা ০২:১৪ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার

নরসিংদীতে দু’টি অবৈধ ইটভাটা বন্ধ, জরিমানা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৫৪:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
  • ৯৮ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : নরসিংদী জেলার পলাশ উপজেলায় আজ দু’টি অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় ওই ইটভাটা দু’টিকে মোট দুইলাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জেলার পলাশ উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানের নেতৃত্ব দেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাকীন মাশরুর খান।a

অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক প্রশান্ত কুমার রায়। এ সময় নরসিংদী জেলা কার্যালয়ের পরিদর্শক সমর কৃষ্ণ দাস উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানকালে পলাশ উপজেলার ডাঙ্গা এলাকায় অবস্থিত মেসার্স বিসমিল্লাহ ব্রিক ফিল্ডের মালিক আব্দুল কাইয়ুমকে একলাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভাটার কার্যক্রম বন্ধ করে কাঁচা ইট ধ্বংস করা হয়। এছাড়া একই উপজেলার চন্ডীতলা এলাকায় অবস্থিত মেসার্স ব্রাদার্স ট্রেডার্সের ব্যবস্থাপক মজিবুর রহমানের বিরুদ্ধে একলাখ টাকা জরিমানা করা হয়। ওই ভাটার কার্যক্রমও বন্ধ করে কাঁচা ইট ধ্বংস করা হয়। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ৫ ধারা লঙ্ঘনের দায়ে ১৫ ধারা অনুযায়ী এই্ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।

অভিযানকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

পরিবেশ অধিদপ্তরের নরসিংদী জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. বদরুল হুদা জানান, পরিবেশ সুরক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ঢাকা/এসএস

জনপ্রিয়

খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নরসিংদীতে দু’টি অবৈধ ইটভাটা বন্ধ, জরিমানা

আপডেটের সময় ০২:৫৪:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬