ভিয়েনা ০৮:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো কাতারকে ৬-০ তে উড়িয়ে কানাডার ঐতিহাসিক জয় বসনিয়াকে গোলবন্যায় ভাসিয়ে সুইজারল্যান্ডের জয় ১-১ গোলে ড্র দক্ষিণ আফ্রিকা-চেক প্রজাতন্ত্র ম্যাচ ভিয়েনার রাজ্য কাউন্সিলর মাহমুদুর রহমান নয়নকে লালমোহনে সংবর্ধনা টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে আকস্মিক পরিদর্শনে প্রতিমন্ত্রী টুকু, পরিবেশ দেখে ক্ষুব্ধ আর্জেন্টিনার জয়ে মাথা ন্যাড়া করলেন ব্রাজিল সমর্থক লালমোহনে গাজা ব্যবসায়ীর দুই মাসের কারাদণ্ড গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করবে সরকার : তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

অস্ট্রিয়ায় আল্পসে এ পর্যন্ত তুষারধসে ৮ সৌখিন স্কিয়ারের মৃত্যু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:১৩:১২ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
  • ২১৭ সময় দেখুন

কবির আহমেদ, ভিযেনা : অস্ট্রিয়ার আল্পস পর্বতমালায় পৃথক তুষারধসের ঘটনায় একদিনেই আটজন সৌখিন স্কিয়ারের মৃত্যু হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) দক্ষিণ অস্ট্রিয়ার স্টাইরিয়া
(Steirmark) রাজ্যের মুরটাল জেলায় তিনজন চেক স্কিয়ার নিহত হওয়ার পর নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় আটজনে। ভারী তুষারপাতের পর গত সপ্তাহ থেকেই আল্পসজুড়ে একের পর এক তুষারধসের ঘটনা ঘটছে।

পুলিশ জানায়, মুরটাল জেলায় সাতজন চেক স্কি ট্যুরারের একটি দল তুষারধসের কবলে পড়ে। এতে তিনজন পুরোপুরি বরফের নিচে চাপা পড়েন। জরুরি উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের অবস্থান শনাক্ত করে উদ্ধারের চেষ্টা চালালেও শেষ পর্যন্ত তিনজনকেই মৃত অবস্থায় পাওয়া যায়।

এর আগে, শনিবার সকালের দিকে পশ্চিম অস্ট্রিয়ার সালজবুর্গের (Salzburg) রাজ্যের পোঙ্গাউ এলাকায় আরেকটি তুষারধসে সাতজন অফ-পিস্ট স্কিয়ারের একটি দল আক্রান্ত হয়। এতে চারজন নিহত হন এবং একজন গুরুতর আহত হন বলে উদ্ধারকারী সূত্রের বরাতে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। একই এলাকায় আরও একটি তুষারধসে এক স্কিয়ার ভেসে যান।

পোঙ্গাউ পর্বত উদ্ধার পরিষেবার জেলা প্রধান গেরহার্ড ক্রেমসার গণমাধ্যমকে বলেন, স্পষ্ট ও বারবার সতর্কতা দেওয়া সত্ত্বেও আজ আবারও একাধিক তুষারধস হয়েছে, যা দুঃখজনকভাবে প্রাণঘাতী পরিণতি ডেকে এনেছে। এই ট্র্যাজেডি বর্তমান তুষারধস পরিস্থিতির ভয়াবহতা স্পষ্ট করে তুলেছে।

এর আগেও আল্পসে প্রাণহানির ঘটনা ঘটেছে। মঙ্গলবার অস্ট্রিয়ার বাদ গাস্টেইন রিসোর্টে অফ-পিস্ট স্কিইং করার সময় ১৩ বছর বয়সী এক চেক কিশোর তুষারধসে নিহত হয়। গত রোববার পশ্চিম অস্ট্রিয়ার তিরোল (Tirol) রাজ্যের ভিয়ারবার্গে ৫৮ বছর বয়সী এক স্কি ট্যুরার প্রাণ হারান।

এদিকে অস্ট্রিয়ার প্রতিবেশী সুইজারল্যান্ডে গত শুক্রবার ক্রস-কান্ট্রি স্কিইং করার সময় এক জার্মানি নাগরিক তুষারধসে নিহত হন এবং আরও চারজন আহত হন। পাশাপাশি গত সপ্তাহান্তে ফ্রান্সের বিভিন্ন আল্পাইন রিসোর্টে তুষারধসে ছয়জন স্কিয়ারের মৃত্যু হয়েছে।
কবির আহমেদ/ইবিটাইমস

দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

অস্ট্রিয়ায় আল্পসে এ পর্যন্ত তুষারধসে ৮ সৌখিন স্কিয়ারের মৃত্যু

আপডেটের সময় ০২:১৩:১২ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬