ভিয়েনা ০৯:৫২ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নতুন করে আলোচনায় সম্মত ট্রাম্প, তবে বললেন যুদ্ধবিরতি কার্যকর নেই বান্দরবানে ৪ পর্যটককে উদ্ধার করেছে বিজিবি সরকার সর্বোচ্চ দায়বদ্ধতা নিয়ে বন্যার্ত মানুষের পাশে রয়েছে: মাহদী আমিন লালমোহনে সাংবাদিকের ছেলের ওপর পরিকল্পিত হামলা, হত্যাচেষ্টার অভিযোগ ‘ডিএমসি ডে-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইউক্রেনের ৩৭৬টি ড্রোন প্রতিহতের দাবি রাশিয়ার চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ টাঙ্গাইলে বিদ্যুৎস্পৃষ্টে ১ ব্যক্তির মৃত্যু পার্বত্য চট্টগ্রামে বন্যা ও পাহাড়ধস মোকাবিলায় সেনাবাহিনীর উদ্ধার-ত্রাণ কার্যক্রম অব্যাহত বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

এরফান সোলতানির মৃত্যুদণ্ড স্থগিত করল ইরান

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৪৪:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
  • ৭৩ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : ইরানে সরকারবিরোধী বিক্ষোভে সম্পৃক্ততার অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এরফান সোলতানির ফাঁসি বুধবার (১৪ জানুয়ারি) কার্যকর করা হয়নি। তার পরিবারের এক সদস্য ও নরওয়েভিত্তিক মানবাধিকার সংগঠন হেনগো নিশ্চিত করেছে এই তথ্য।

নিরাপত্তাজনিত কারণে পুরো নাম প্রকাশ করতে অনিচ্ছুক এরফানের এক স্বজন সোমায়েহ সিএনএনকে বলেন, নির্ধারিত সময় অনুযায়ী এদিন সকালে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়নি। তবে তিনি জানান, সাজা বাতিলও করা হয়নি এবং এ বিষয়ে তারা এখনো পরবর্তী নির্দেশনার অপেক্ষায় রয়েছেন।

মার্কিন গণমাধ্যম সিএনএনের খবরে বলা হয়, অন্যদিকে নরওয়েভিত্তিক মানবাধিকার সংগঠন হেনগো বুধবার গভীর রাতে এক প্রতিবেদনে জানায়, এরফান সোলতানির মৃত্যুদণ্ড কার্যকর করার প্রক্রিয়া আপাতত স্থগিত রাখা হয়েছে।

হেনগোর তথ্য অনুযায়ী, ২৬ বছর বয়সী এরফান সোলতানিকে গত বৃহস্পতিবার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের মাত্র চার দিনের মধ্যেই তার পরিবারকে জানানো হয় যে তার মৃত্যুদণ্ড কার্যকরের তারিখ নির্ধারণ করা হয়েছে।
একইদিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘ফাঁসি কার্যকরের কোনো পরিকল্পনা নেই ইরানের।’ তবে এই তথ্যের সূত্র খোলাসা করেননি তিনি। শুধু বলেছেন, ‘অন্য প্রান্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ সূত্র’ থেকে এ তথ্য পেয়েছেন ট্রাম্প।
ঢাকা/এসএস

জনপ্রিয়

নতুন করে আলোচনায় সম্মত ট্রাম্প, তবে বললেন যুদ্ধবিরতি কার্যকর নেই

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

এরফান সোলতানির মৃত্যুদণ্ড স্থগিত করল ইরান

আপডেটের সময় ০৬:৪৪:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬