ভিয়েনা ০১:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
হবিগঞ্জে চুনারুঘাটে কালভার্টের নিচ থেকে দেশীয় শটগান ও কার্তুজ উদ্ধার শৈলকুপার ৬টি গ্রামে শুরু হয়েছে ‘কৃষি কার্ড’র তথ্য সংগ্রহ জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা নিবেদন দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ারে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মার্কিন মেডিকেল কোম্পানিতে ইরানি হ্যাকারদের হামলা ইরাকে বিমান হামলায় অন্তত দুইজন যোদ্ধা নিহত : নিরাপত্তা সূত্র নিরাপদ বাংলাদেশ গড়তে সকল রাজনৈতিক দলের যৌথ প্রচেষ্টার আহ্বান রাষ্ট্রপতি’র সংসদের উদ্বোধনী অধিবেশন পর্যবেক্ষণ করলেন মার্কিন রাষ্ট্রদূত লালমোহনে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

সিলেটকে ১১৫ রানের লক্ষ্য দিয়েছে রংপুর

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:৫৮:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
  • ৯৯ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের দ্বাদশ আসরের ২৩তম ম্যাচে জয়ের জন্য সিলেট টাইটান্সকে ১১৫ রানের লক্ষ্য দিয়েছে রংপুর রাইডার্স।

প্রথমে ব্যাট করতে নেমে সিলেটের তিন বোলার নাসুম আহমেদ, মঈন আলি ও শহিদুল ইসলামের বোলিং তোপে ১৯.১ ওভারে ১১৪ রানে অলআউট হয় রংপুর। নাসুম ও শহিদুল ৩টি করে এবং মঈন ২ উইকেট নেন।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ২৭ রানে ৩ উইকেট হারায় রংপুর। তাওহিদ হৃদয় ৪, কাইল মায়ার্স শূন্য ও লিটন দাস ১২ বলে ২২ রানে আউট হন। এরমধ্যে ২ উইকেট শিকার করেন শহিদুল।

এরপর চতুর্থ উইকেটে ৩৭ বলে ৪০ রানের জুটি গড়ে শুরুর ধাক্কা সামাল দেন ইফতিখার আহমেদ ও খুশদিল শাহ। তবে দলীয় ৭৬ রানের মধ্যে তাদের বিদায়ের পর আর বড় জুটি গড়তে পারেনি রংপুর। ইফতিখার ১৭ ও খুশদিল ৩০ রানে আউট হন।

শেষ দিকে মাহমুদুল্লাহ রিয়াদের ২৩ বলে ৪টি চারে ২৯ রানের সুবাদে সম্মানজনক সংগ্রহ পায় রংপুর। শেষ ব্যাটার হিসেবে মাহমুদুল্লাহ আউট হলে ১৯.১ ওভারে ১১৪ রানে গুটিয়ে যায় রংপুর।

সিলেটের নাসুম ১৯ রানে ও শহিদুল ৩৬ রানে ৩টি করে উইকেট নেন। মাত্র ৮ রানে ২ উইকেট নেন ইংল্যান্ডের মঈন।
ঢাকা/এসএস

জনপ্রিয়

হবিগঞ্জে চুনারুঘাটে কালভার্টের নিচ থেকে দেশীয় শটগান ও কার্তুজ উদ্ধার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সিলেটকে ১১৫ রানের লক্ষ্য দিয়েছে রংপুর

আপডেটের সময় ১০:৫৮:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬