ভিয়েনা ০৪:৫৭ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নতুন করে আলোচনায় সম্মত ট্রাম্প, তবে বললেন যুদ্ধবিরতি কার্যকর নেই বান্দরবানে ৪ পর্যটককে উদ্ধার করেছে বিজিবি সরকার সর্বোচ্চ দায়বদ্ধতা নিয়ে বন্যার্ত মানুষের পাশে রয়েছে: মাহদী আমিন লালমোহনে সাংবাদিকের ছেলের ওপর পরিকল্পিত হামলা, হত্যাচেষ্টার অভিযোগ ‘ডিএমসি ডে-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইউক্রেনের ৩৭৬টি ড্রোন প্রতিহতের দাবি রাশিয়ার চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ টাঙ্গাইলে বিদ্যুৎস্পৃষ্টে ১ ব্যক্তির মৃত্যু পার্বত্য চট্টগ্রামে বন্যা ও পাহাড়ধস মোকাবিলায় সেনাবাহিনীর উদ্ধার-ত্রাণ কার্যক্রম অব্যাহত বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

রাজধানীতে অপারেশন ডেভিল হান্টে ৪৮ জন গ্রেপ্তার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:১৯:২৪ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
  • ১০৭ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : রাজধানী ঢাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৪৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিরপুর, শেরেবাংলা নগর ও যাত্রাবাড়ী থানা পুলিশ। অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় এসব অভিযান পরিচালনা করা হয়।

শনিবার (১০ জানুয়ারি) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মিরপুর মডেল থানা পুলিশ বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় দিনব্যাপী অভিযান চালিয়ে ২৭ জনকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

মিরপুরে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জাহাঙ্গীর মন্ডল, মো. সাজ্জাত হোসেন, শাহ আলম, নাঈম, অন্তর চন্দ্র বিশ্বাস, সোহান মিয়া, মোহাম্মদ বিল্লাল, মো. বাবু, শামীম মুন্সী, মো. তারেক, ওয়াহিদুল ইসলাম, ইসতিয়াক আহমেদ, আবুল কাসেম, মো. শান্ত, মেহেদী হাসান বাবু, ইব্রাহিম খলিল, মো. ইমদাদুল হক, মো. হাসিব, মো. সুমন, মো. পিয়াল, মো. রবিউল ইসলাম, মো. আক্তার হোসেন, মো. আব্দুস সালাম, মো. শুভ, মো. আবুল হায়াত, মো. রতন শেখ ও গোপালী বেগম।

এছাড়া শেরেবাংলা নগর থানা পুলিশ নিয়মিত মামলা, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত ১০ জনকে গ্রেপ্তার করে। তারা হলেন মো. মাহাবুব আলম, মো. সোহেল রানা, মো. আরিফ হোসেন, মো. রাসেল, মো. হুমায়ুন, মো. আজহারুল ইসলাম, মো. জাহিদুল ইসলাম, আরাফাত, প্রেম ও মো. শাওন।
ঢাকা/এসএস

জনপ্রিয়

নতুন করে আলোচনায় সম্মত ট্রাম্প, তবে বললেন যুদ্ধবিরতি কার্যকর নেই

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

রাজধানীতে অপারেশন ডেভিল হান্টে ৪৮ জন গ্রেপ্তার

আপডেটের সময় ০২:১৯:২৪ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬