ভিয়েনা ০৫:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ চুনারুঘাটে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রেতাকে জরিমানা লালমোহনে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ টাঙ্গাইলে নিখোঁজের দুইদিন পর শিশু সেঁজুতির লাশ উদ্ধার পাঁচ দশকেও হয়নি সেতু, কাঠের সাঁকোই ভরসা ২০ গ্রামের মানুষের লালমোহনে পল্লী বিদ্যুতের ভুতুড়ে বিল! অফিসে হয়রানির অভিযোগ আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর টাঙ্গাইলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ১

প্রধান উপদেষ্টার সঙ্গে মালদ্বীপের শিক্ষামন্ত্রীর সাক্ষাৎ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:০৮:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬
  • ১১২ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে গতকাল বৃহস্পতিবার (১ জানুয়ারি) ঢাকায় সৌজন্য সাক্ষাৎ করেছেন মালদ্বীপের উচ্চশিক্ষা, শ্রম ও দক্ষতা উন্নয়ন বিষয়ক মন্ত্রী ড. আলী হায়দার আহমেদ। তিনি মালদ্বীপের রাষ্ট্রপতি ড. মোহাম্মদ মুইজ্জুর বিশেষ দূত হিসেবে এ সাক্ষাতে অংশ নেন।
প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিত জানাজায় অংশ নিতে স্বল্প নোটিশে বাংলাদেশ সফরে আসেন মন্ত্রী। এ সময় তিনি মালদ্বীপের রাষ্ট্রপতির পক্ষ থেকে গভীর শোক ও শুভেচ্ছা পৌঁছে দেন এবং মালদ্বীপে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের গুরুত্বপূর্ণ ভূমিকার বিষয়টি তুলে ধরেন।
সাক্ষাৎকালে উভয় পক্ষ বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সার্কের প্রাসঙ্গিকতা ও ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। বিশেষ করে সমুদ্র গবেষণায় পারস্পরিক সহযোগিতার সুযোগ নিয়ে মতবিনিময় হয়।
উল্লেখ্য, সাক্ষাৎ শেষে মালদ্বীপের রাষ্ট্রপতির পাঠানো আনুষ্ঠানিক শোকবার্তা প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করা হয়।
ঢাকা/এসএস

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

প্রধান উপদেষ্টার সঙ্গে মালদ্বীপের শিক্ষামন্ত্রীর সাক্ষাৎ

আপডেটের সময় ১১:০৮:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬