ভিয়েনা ১২:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরে ইইউর ধন্যবাদ জ্ঞাপন দেশের সব আবর্জনা দূর করতে চাই: শফিকুর রহমান জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা সৌদি আরবে চাঁদ দেখা গেছে, আগামীকাল থেকে মধ্যপ্রাচ্যে রমজান শুরু পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লার সৌজন্য সাক্ষাৎ নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন বিদায়ী প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান, ৪৯ সদস্যের মন্ত্রিসভা গঠন আগামীকাল মঙ্গলবার সন্ধ্যায় সৌদির আকাশে চাঁদ দেখা গেলে বুধবার থেকে রোজা রাজনৈতিক প্রতিহিংসায় হত্যা মামলায় ফাঁসানোর চেষ্টা

টাঙ্গাইলের ৮টি আসনের মধ্যে প্রথম ধাপে ৪ আসনে ৯ প্রার্থীর মনোনয়ন বাতিল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:১৩:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬
  • ৬৬ সময় দেখুন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল :  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জেলায় সংসদীয় ৮টি আসনের মধ্যে প্রাথম ধাপে ৪টি আসনে মোট ৯ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

আজ শুক্রবার সকাল দশটা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত জেলা প্রশাসক ও রির্টানিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শেষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মনোনয়ন বাতিল ঘোষনা করেন।

জেলার মোট আটটি আসনের মধ্যে প্রথম দিন ৪টি আসনের নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম পরিচালনা করেন জেলা প্রশাসক ও রির্টানিং কর্মকর্তা শরীফা হক।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, জেলা সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মাদ তাজুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে টাঙ্গাইল-১ আসনে ৩ প্রার্থী এবং টাঙ্গাইল-২ আসনে ১ জন, টাঙ্গাইল-৩ আসলে ২ জন এবং টাঙ্গাইল-৪ আসনে ৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

জেলা প্রশাসক ও রির্টানিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে তথ্যের গড়মিল থাকা সহ নানা কারণে  টাঙ্গাইল-১ (ধনবাড়ী ও মধুপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী মোন্তাজ আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো: হারুন অর রশীদ ও স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

টাঙ্গাইল-২ (ভুয়াপুর ও গোপালপুর) আসনে
ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোহাম্মদ মনোয়ার হোসেন সাগরের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে স্বতন্ত্র প্রার্থী আইনিন নাহার ও মোঃ শাহজাহান মিয়ার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আলী আমজাদ হোসেন, স্বতন্ত্র প্রার্থী মো: আব্দুল হালিম মিয়া ও মোঃ শাহ আলম তালুকদারের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

জেলা প্রশাসক ও রির্টানিং কর্মকর্তা শরীফা হক জানান, প্রথম ধাপে ৪টি সংসদীয় আসনের প্রার্থীদের মনোনয়ন বাছাই করা হয়েছে। এতে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে তথ্যের গড়মিল ও নানা কারণে ৯ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। সেই সঙ্গে ১৮ জনের মনোনয়ন বৈধ হিসেবে ঘোষণা করা হয়েছে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরে ইইউর ধন্যবাদ জ্ঞাপন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টাঙ্গাইলের ৮টি আসনের মধ্যে প্রথম ধাপে ৪ আসনে ৯ প্রার্থীর মনোনয়ন বাতিল

আপডেটের সময় ০২:১৩:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬