ভিয়েনা ১১:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কাল তারেক রহমানকে টেলিফোনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন এআই’কে গুটিকয়েক ধনকুবেরের মর্জির ওপর ছেড়ে দেওয়া যাবে না : জাতিসংঘ মহাসচিব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরে ইইউর ধন্যবাদ জ্ঞাপন

আগামী নির্বাচন নতুন বাংলাদেশ গঠনের নির্বাচন : টাঙ্গাইলে এটিএম আজহারুল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:২১:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬
  • ৮৪ সময় দেখুন

শফিকুজ্জামান খান মোস্তফা,, টাঙ্গাইল :  বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও কারা নির্যাতিত মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলাম বলেছেন, আগামী জাতীয় নির্বাচন হবে নতুন বাংলাদেশ গঠনের নির্বাচন। তিনি বলেন, এই নির্বাচনকে ঘিরে জনগণের প্রত্যাশা অনেক বেশি এবং সেই প্রত্যাশা পূরণে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
শুক্রবার (২ জানুয়ারি) সকালে সংক্ষিপ্ত সফরে টাঙ্গাইল জেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে জেলা ও স্থানীয় দায়িত্বশীলদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় জেলা আমীর আহসান হাবীব মাসুদ তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
মতবিনিময় সভায় এটিএম আজহারুল ইসলাম আরও বলেন, ক্ষণস্থায়ী এই জীবনে সৎ কাজের কোনো বিকল্প নেই। অনেকেই দুনিয়ার ক্ষণিক স্বার্থ ও জড়বাদী আদর্শ বাস্তবায়নের জন্য জীবনের ঝুঁকি নেয়; কিন্তু জামায়াতে ইসলামী দুনিয়া ও আখিরাতে সফলতার লক্ষ্যে সংগ্রাম করে যাচ্ছে। এ জন্য আমাদের আরও সাহসিকতা, চেষ্টা ও সাধনার মাধ্যমে এগিয়ে যেতে হবে।
তিনি বলেন, আগামী নির্বাচনে যেন কেউ জোরপূর্বক ভোট ডাকাতি করতে না পারে, সে জন্য এখন থেকেই সাহসী ও সচেতন পদক্ষেপ গ্রহণ করতে হবে। ন্যায়ের পক্ষে এবং অন্যায়ের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক, জেলা সেক্রেটারি মাওলানা হুমায়ুন কবির, সহকারী সেক্রেটারি হোসনে মোবারক বাবুল, সাংগঠনিক সেক্রেটারি মো. শহিদুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য ড. আতাউর রহমান, মাওলানা বুরহানুল ইসলাম, মাওলানা আব্দুস সালাম, শহর আমীর অধ্যাপক মিজানুর রহমান চৌধুরী, সদর আমীর অধ্যাপক ইকবাল হোসাইন বাদল, ডা. একেএম আব্দুল হামিদ, শহর সেক্রেটারি মো. সাইফুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

আগামী নির্বাচন নতুন বাংলাদেশ গঠনের নির্বাচন : টাঙ্গাইলে এটিএম আজহারুল

আপডেটের সময় ০২:২১:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬