ভিয়েনা ০৫:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নতুন করে আলোচনায় সম্মত ট্রাম্প, তবে বললেন যুদ্ধবিরতি কার্যকর নেই বান্দরবানে ৪ পর্যটককে উদ্ধার করেছে বিজিবি সরকার সর্বোচ্চ দায়বদ্ধতা নিয়ে বন্যার্ত মানুষের পাশে রয়েছে: মাহদী আমিন লালমোহনে সাংবাদিকের ছেলের ওপর পরিকল্পিত হামলা, হত্যাচেষ্টার অভিযোগ ‘ডিএমসি ডে-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইউক্রেনের ৩৭৬টি ড্রোন প্রতিহতের দাবি রাশিয়ার চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ টাঙ্গাইলে বিদ্যুৎস্পৃষ্টে ১ ব্যক্তির মৃত্যু পার্বত্য চট্টগ্রামে বন্যা ও পাহাড়ধস মোকাবিলায় সেনাবাহিনীর উদ্ধার-ত্রাণ কার্যক্রম অব্যাহত বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

মেক্সিকোতে ট্রেন লাইনচ্যুত হয়ে ১৩ জনের মৃত্যু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:০৮:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
  • ১৭৭ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : মেক্সিকোতে গতকাল রোববার একটি ট্রেন লাইনচ্যুত হয়ে ১৩ জন নিহত হয়েছে বলে জানা গেছে। এছাড়া আহত হয়েছে আরও ৯৮ জন। ওই ট্রেনটি ২৫০ জন যাত্রী বহনকারী করছিল এবং ট্রেনটি আংশিকভাবে লাইনচ্যুত হওয়ায় এ দুর্ঘটনা ঘটে। কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। খবর বার্তা সংস্থা এএফপি’র।

মেক্সিকোর নৌবাহিনী জানিয়েছে, দেশটির দক্ষিণ ওয়াক্সাকা রাজ্যে ভ্রমণের সময় ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়ে যায়। নৌবাহিনী প্রাথমিকভাবে ২০ জন আহত হওয়ার খবর জানিয়েছিল। তবে কয়েক ঘন্টা পরে এক বিবৃতিতে তারা জানায় যে, ৯৮ জন আহত এবং ১৩ জন নিহত হয়েছে।

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউম বলেছেন, তিনি নৌবাহিনীর প্রধান এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের ঘটনাস্থল পরিদর্শন এবং ক্ষতিগ্রস্তদের পরিবারকে সহায়তা করার নির্দেশ দিয়েছে। দেশটির অ্যাটর্নি জেনারেলের কার্যালয় জানিয়েছে, দুর্ঘটনার কারণ নির্ধারণের জন্য তদন্ত শুরু করা হচ্ছে।

ট্রেনটি মেক্সিকো উপসাগর এবং প্রশান্ত মহাসাগর অঞ্চলের মধ্যে চলাচল করে এবং এটি একটি যাত্রী ও মালবাহী ট্রেন। দক্ষিণ-পূর্ব মেক্সিকোর উন্নয়নের লক্ষ্যে তৎকালীন প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদরের অধীনে একটি বড় অবকাঠামো প্রকল্প হিসেবে ২০২৩ সালে এই লাইনের উদ্বোধন করা হয়।

ডিসেম্বর ২০ তারিখে একই রুটে চলাচলকারী একটি ট্রেনের রেললাইন পার হওয়ার চেষ্টা করা একটি মালবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়, তবে ওই ঘটনায় কোনো প্রাণহানি ঘটেনি।
ঢাকা/এসএস

জনপ্রিয়

নতুন করে আলোচনায় সম্মত ট্রাম্প, তবে বললেন যুদ্ধবিরতি কার্যকর নেই

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মেক্সিকোতে ট্রেন লাইনচ্যুত হয়ে ১৩ জনের মৃত্যু

আপডেটের সময় ১১:০৮:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫