ভিয়েনা ১১:৫৯ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী মাভাবিপ্রবিতে সিনিয়রকে মারধরের ঘটনায় শিক্ষার্থীদের সংঘর্ষ ও ভাঙচুর, সহকারী প্রক্টরসহ আহত ১০ ঝিনাইদহে কৃষকের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত লালমোহনে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ বিশ্বের শ্রেষ্ঠ বাসযোগ্য শহর কোপেনহেগেন,ভিয়েনা দ্বিতীয়,আর ঢাকা ১৭১তম অসাধারণ জয়ে বিশ্বকাপের শেষ আটে আর্জেন্টিনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী: আপিল বিভাগের রায় কাল বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

এনডিবি চেয়ারম্যান মোমিন মেহেদীর ওপর দুর্বৃত্তদের হামলা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৫২:৪২ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
  • ২৪৬ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান ও কলামিস্ট মোমিন মেহেদী।

সোমবার (২৯ ডিসেম্বর) রাত সাড়ে ৮ টায় এনডিবির সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানাকে সাথে নিয়ে তোপখানা রোডস্থ কার্যালয়ে যাওয়ার সময় সেন্ট্রাল ল কলেজের পেছনে এ হামলার শিকার হন তিনি।

শান্তা ফারজানা জানান, দূর্বৃত্তরা আমাদের মোটর সাইকেল ভাঙচুর করে এবং বলে, তোদেরকে এরপর ধরলে শেষ করে দিবো,  মুক্তিযুদ্ধ আর স্বাধীনতার দালালি ছুটিয়ে দেবো। কথা কম বলবি, তা না হলে হয়তো হাদি, নয়তো দীপু করে দেবো।

এ ঘটনায় শাহবাগ থানায় সাধারণ ডায়েরী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাত ৮টায় নতুনধারা বাংলাদেশ এনডিবির কার্যালয়ে প্রেস ব্রিফিং করা হবে বলে জানান তিনি।

এদিকে কলামিস্ট মোমিন মেহেদীর ওপর হামলার ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন অস্ট্রিয়া বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান ও সাধারণ সম্পাদক কবির আহমেদ।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

এনডিবি চেয়ারম্যান মোমিন মেহেদীর ওপর দুর্বৃত্তদের হামলা

আপডেটের সময় ০৬:৫২:৪২ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫