ভিয়েনা ০৬:১৮ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ভারি বর্ষণের আভাস, দেশজুড়ে সক্রিয় থাকতে পারে বৃষ্টিবলয় ইরানে হামলা স্থগিতের ঘোষণায় তেলের দামে বড় পতন জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে এফপিইউ ও সোয়াট প্লাটুন পাঠাতে ৯ সদস্যের কমিটি সরকারি দপ্তরে এআই ব্যবহারে সতর্কতার নির্দেশ মন্ত্রিপরিষদ বিভাগের টাঙ্গাইলে ৩ ফার্মেসিকে জরিমানা মধুপুরে পাগলা কুকুরের কামড়ে ৩জন আহত আতঙ্কে এলাকাবাসী শৈলকুপায় আট মাসে ১০২ মাদক মামলা,গ্রেপ্তার ১৭১; বিপুল পরিমাণ মাদক উদ্ধার বিএনপি পুরোনো ফ্যাসিবাদের পক্ষে হাঁটছে: জামায়াত আমির ইন্দোনেশিয়ায় ফেরিতে আগুন : নিহত ৫, নিখোঁজ ৪১ আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বাবার মাজার জিয়ারত করলেন তারেক রহমান

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:২৭:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
  • ২২৬ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এরই মধ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেছেন।

শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরে জুমার নামাজ শেষে তিনি রাজধানীর গুলশানের বাসভবন থেকে জিয়াউর রহমানের মাজারের পথে যাত্রা করেন। সেখানে তিনি এই মহান রাষ্ট্র নেতার মাজার জিয়ারত শেষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন।

গতকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমের কাছে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, শুক্রবার জুমার নামাজের পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে সুরা ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেবেন তারেক রহমান। এ সময় তার সঙ্গে থাকবেন দলের নেতাকর্মীরা।

পরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন তারেক রহমান। এ উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার, জাতীয় স্মৃতিসৌধ ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার করা হয়েছে এবং চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর পর গতকাল (২৫ ডিসেম্বর) স্বদেশে প্রত্যাবর্তন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
ঢাকা/এসএস

ভারি বর্ষণের আভাস, দেশজুড়ে সক্রিয় থাকতে পারে বৃষ্টিবলয়

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বাবার মাজার জিয়ারত করলেন তারেক রহমান

আপডেটের সময় ১২:২৭:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫