ভিয়েনা ০২:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার

সংবাদ প্রকাশের পর লালমোহনের সেই সড়কের পুনঃসংস্কার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:৫৪:১৮ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
  • ১৬৫ সময় দেখুন

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : সড়ক নির্মাণে অনিয়ম! বন্ধ থাকা কাজ শুরু করলেও জানেনা অফিস কর্তৃপক্ষ শিরোনামে গত ১৮ ডিসেম্বর ইউরো বাংলা টাইমস পত্রিকার অনলাইনে সংবাদ প্রকাশিত হওয়ার পর ওই সড়কটির পুনঃসংস্কার করেছেন কর্তৃপক্ষ।

লালমোহন উপজেলা এলজিইডির নব যোগদানকারী প্রকৌশলী মো. তানজিলুর রহমান ও উপ-সহকারী প্রকৌশলী মো. রাসেলের সংবাদটি দৃষ্টি গোচর হলে উক্ত রাস্তাটি সরেজমিনে পরিদর্শন করেন তারা। লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ আজিজের নির্দেশে সড়কটির পুনঃসংস্কারের উদ্যোগ নেয়া হয়। সড়কটি পুনঃসংস্কারের উদ্যোগ নেওয়ায় ওই এলাকার সচেতন মহল সহ জনসাধারণ সংশ্লিষ্ট কর্তপক্ষকে ধন্যবাদ জানান।

সড়ক পুনঃ সংস্কারের ব্যাপারে লালমোহন উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. তানজিলুর রহমান বলেন, আমি এবং উপ সহকারী প্রকৌশলী রাসেল কয়েকদিন হলো এই উপজেলায় যোগদান করেছি। আমাদের যোগদানের আগেই রাস্তাটি সংস্কারের কাজ প্রায় শেষ হয়েছে। গত ১৮ ডিসেম্বর দৈনিক ইউরো বাংলা টাইমস অনলাইনে সংবাদ প্রকাশের পর উক্ত রাস্তাটি আমাদের দৃষ্টিগোচরে আসে। এবং আমরা তাৎক্ষণিক পুনঃ সংস্কারের উদ্যোগ গ্রহণ করি । পত্রিকার সংশ্লিষ্ট কর্তপক্ষকে ধন্যবাদ জানাই উন্নয়নমূলক কার্যক্রমে আমাদের কে সহযোগিতা করার জন্য।

উল্লেখ, ভোলার লালমোহন উপজেলার ডাঃ আজাহার উদ্দিন রোড থেকে ধলীগৌরনগরের চতলা বাজার সড়কের সংস্কার কাজ শুরু হয়েছে প্রায় দেড় বছর আগে। কাজটি শেষ করার কথা ছিল গত জুন মাসে। কিন্তু দায়িত্ব প্রাপ্ত ঠিকাদার কাজ শুরু করে যথাসময়ে কাজ শেষ না করে দীর্ঘদিন অদৃশ্য হয়ে যায়। হঠাৎ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রোলার নিয়ে এসে পুরাতন যৎসামান্য ইট ও মাটির উপর রোলার দিয়ে ফিনিশিং করে ওই মাটির মধ্যেই পিচের কাজ শুরু করে। উপজেলা এলজিইডি অফিসকে না জানিয়ে কাজ শুরু করেন ঠিকাদার। জানতেন না কর্তব্যরত এসও। এই ব্যাপারে তখন দৈনিক ইউরো বাংলা টাইমস সংবাদ প্রকাশিত হয়।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সংবাদ প্রকাশের পর লালমোহনের সেই সড়কের পুনঃসংস্কার

আপডেটের সময় ১২:৫৪:১৮ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫