ভিয়েনা ০৮:৩০ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ভারি বর্ষণের আভাস, দেশজুড়ে সক্রিয় থাকতে পারে বৃষ্টিবলয় ইরানে হামলা স্থগিতের ঘোষণায় তেলের দামে বড় পতন জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে এফপিইউ ও সোয়াট প্লাটুন পাঠাতে ৯ সদস্যের কমিটি সরকারি দপ্তরে এআই ব্যবহারে সতর্কতার নির্দেশ মন্ত্রিপরিষদ বিভাগের টাঙ্গাইলে ৩ ফার্মেসিকে জরিমানা মধুপুরে পাগলা কুকুরের কামড়ে ৩জন আহত আতঙ্কে এলাকাবাসী শৈলকুপায় আট মাসে ১০২ মাদক মামলা,গ্রেপ্তার ১৭১; বিপুল পরিমাণ মাদক উদ্ধার বিএনপি পুরোনো ফ্যাসিবাদের পক্ষে হাঁটছে: জামায়াত আমির ইন্দোনেশিয়ায় ফেরিতে আগুন : নিহত ৫, নিখোঁজ ৪১ আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ঝালকাঠির দুটি আসনে ৭ জনের মনোনয়নপত্র সংগ্রহ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:৩০:৫৬ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
  • ২৪১ সময় দেখুন

বাঁধন রায়, ঝালকাঠি : ঝালকাঠি-২ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপি মনোনিত প্রার্থী সাবেক সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো এবং ঝালকাঠি-১ থেকে দলের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মো. রফিকুল ইসলাম জামাল।

ইলেন ভুট্টো সোমবার দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তা মো. মমিন উদ্দিন এর কাছ থেকে এবং রফিকুল ইসলাম জামাল রোববার বিকেলে রাজাপুর উপজেলার সহকারি রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেন।

এছাড়াও সদর উপজেলার সহকারি রিটার্নিং অফিসারের কাছ থেকে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) পক্ষ থেকে প্রার্থী হতে মাসুদ পারভেজ সোহেল মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জেলার দু’টি সংসদীয় আসনে ঝালকাঠি ১ থেকে বিত্রনপি নেতা কর্নেল মোস্তাফিজুর রহমান, গোলাম আজম সৈকত এবং মো. সাব্বির আহমেদ মনোনয়নপত্র সংগ্রহ করেন। ঝালকাঠি-২ আসনে ইসলামি আন্দোলনে মনোনিত প্রার্থী মাওলানা সিরাজুল ইসলাম সিরাজী মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এ নিয়ে সোমবার পর্যন্ত মোট ৭ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মনোনয়পত্র নিতে আসা প্রার্থীরা সবাই অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে লেভেল প্লেয়েইং ফিল্ড দাবির পাশাপাশি ভোটারদের আকৃষ্ট করতে উন্নয়নের নানা প্রতিশ্রুতি দেন।

জেলা রিটানিং কর্মকর্তা মো. মমিন উদ্দিন জানান, এ পর্যন্ত রিটানিং অফিসারের কার্যালয় হতে ৩টি, সহকারি রিটার্নিং অফিসার ঝালকাঠি সদর কার্যালয় থেকে একটি এবং সহকারি রিটার্নিং অফিসারের কাঠালিয়া কার্যালয় থেকে তিনটি সহ মোট ৭টি মনোনয় ফরম বিতরণ করা হয়েছে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

ভারি বর্ষণের আভাস, দেশজুড়ে সক্রিয় থাকতে পারে বৃষ্টিবলয়

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঝালকাঠির দুটি আসনে ৭ জনের মনোনয়নপত্র সংগ্রহ

আপডেটের সময় ০১:৩০:৫৬ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫