ভিয়েনা ১২:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জ্বালানির পরিস্থিতি সামাল দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে: বাণিজ্যমন্ত্রী শিশুদের টিকাদান কর্মসূচি লক্ষ্যমাত্রা অর্জনের পথে: জাতিসংঘ ভারতের দুই গুরুত্বপূর্ণ রাজ্যে ভোটগ্রহণ চলছে ইরানি তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন বাহিনীর অভিযান : পেন্টাগন প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক ইরানে সহায়তা পাঠালো বাংলাদেশ জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর লালমোহনে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ করলেন ৯৯ ব্যাচের শিক্ষার্থীরা নবীগঞ্জে কলেজছাত্র নিহতের ঘটনায় তিনজন গ্রেপ্তার ৪৯৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার নিয়োগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মতি

ওসমান হাদির ওপর গুলির প্রতিবাদে টাঙ্গাইলে বিএনপির বিক্ষোভ মিছিল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৪২:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
  • ১৪৮ সময় দেখুন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনার প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

শনিবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইল পৌর উদ্যান থেকে মিছিলটি বের হয়ে টাঙ্গাইল প্রেসক্লাবের নিচে সমাপ্ত হয়।

মিছিলে নেতৃত্ব দেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব সুলতান সালাউদ্দিন টুকু।

মিছিল-পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে তিনি বলেন, একটি মহল দেশের বাইরে বসে নির্বাচন ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। একই সঙ্গে তাদের সহযোগী সন্ত্রাসীরা দেশে নৈরাজ্য সৃষ্টি করে ভীতির পরিবেশ তৈরির চেষ্টা করছে।

টুকু আরও বলেন, সম্প্রতি চট্টগ্রামে মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহর ওপর গুলিবর্ষণ করে হত্যার চেষ্টা করা হয়েছিল, যা দেশের গণতন্ত্র ও স্বাধিকারকে ব্যাহত করার একটি ষড়যন্ত্রের অংশ। যারা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাস করে না, তারাই এ ধরনের পূর্ব পরিকল্পিত হত্যাচেষ্টার সঙ্গে জড়িত। ওসমান হাদীর ওপর গুলিবর্ষণও সেই ষড়যন্ত্রেরই অংশ। এসব ঘটনার বিরুদ্ধে সর্বোচ্চ সজাগ থেকে গণতান্ত্রিক আন্দোলন জোরদার করার আহ্বান জানান তিনি।

এসময় অন্যান্য বক্তারা বলেন, অতীতে একাধিক জাতীয় নির্বাচনে জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধার এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে দেশের সকল গণতন্ত্রকামী মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তারা বলেন, শত শহীদের রক্তের বিনিময়ে অর্জিত গণতন্ত্র যেকোনো মূল্যে রক্ষা করা হবে।

সমাবেশে জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক শানু, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক যুবদল সভাপতি আশরাফ পাহেলী, জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ, টাঙ্গাইল জেলা শাখার স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইথেনসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিক্ষোভ মিছিল চলাকালে নেতাকর্মীরা ওসমান হাদীর ওপর গুলিবর্ষণের দ্রুত ও নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে প্রশাসনের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

জ্বালানির পরিস্থিতি সামাল দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে: বাণিজ্যমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ওসমান হাদির ওপর গুলির প্রতিবাদে টাঙ্গাইলে বিএনপির বিক্ষোভ মিছিল

আপডেটের সময় ০৫:৪২:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫